Bengal Border Security: মালদা, মুর্শিদাবাদ নিয়ে বড় প্ল্যান BSF এর! দফায় দফায় বৈঠক, ছুটে আসলেন আধিকারিকরা

West Bengal Border Security: সীমান্তবর্তী অন্যান্য জায়গার পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর সীমান্তকে! সাম্প্রতিক কিছু পরিবর্তনের জেরে বাড়তি নজর চালানো হচ্ছে এই সমস্ত জেলাতে। শেষ জনগণনায় দেখা গিয়েছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই জেলাগুলিতে সংখ্যালঘুদের সংখ্যা ক্রমশ বেড়েছে। বাংলাদেশ থেকে লাগাতার অনুপ্রবেশের কারণেই এভাবে জনসংখ্যার পরিবর্তন হচ্ছে বলে অভিযোগ।

বিশেষত তৃণমূলের মদতে এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষংরা। নিউজ ১৮ এর প্রকাশিত খবর অনুযায়ী, বিএসএফ (BSF) এবার এই তিনজেলার ক্ষেত্রে (Border Security) বিশেষ পদক্ষেপ করতে চলেছে। আগে যদি সীমান্ত থেকে এক কিমি দূরত্ব পর্যন্ত টহল দিত বিএসএফ। এবার সেই পরিধি বাড়ানোর কথা বলা হয়েছে। শুধু তাই নয়, এই প্রথমবার বিএসএফ সীমান্ত এলাকা জুড়ে স্থায়ী পরিকাঠামো নির্মান করছে।

border

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশেষ করে সীমান্ত এলাকায় যে সমস্ত নদী প্লাবিত্ হয়ে যায় তার কাছেই এই সমস্ত পরিকাঠামো নির্মাণ করা হবে। এর ফলে সারা বছর নিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে বলে দাবি করেছেন সীমান্ত রক্ষী বাহিনীর এক আধিকারিক। সম্প্রতি এডিজি বিএসএফ রবি গান্ধী মালদা, মুর্শিদাবাদ সহ সীমান্ত এলাকা ঘুরে দেখেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় যেভাবে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা মাদক কারবার, অনুপ্রবেশ ঠেকাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেছেন।

একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি বুঝতে রবি গান্ধীর সঙেই ছিলেন বাহিনীর একাধিক সিনিয়ার আধিকারিকরা। ছিলেন ডিআইজি সহ বাহিনীর এক শীর্ষ কর্তা। সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি একাধিক বর্ডার আউটপোস্ট ঘুরে দেখেন আধিকারিকরা। শুধু তাই নয়, ভারত এবং বাংলাদেশের ২৯ কিমি খোলা অংশে দ্রুততার সঙ্গে যাতে বেড়া দেওয়ার কাজ সম্ভব হয় সে বিষয়ে আলোচনা হয়। এমনকী দ্রুত কাজ শেষ হবে বলেও আশ্বাস বিএসএফ কর্তাদের।

চাঁদনি চক আউটপোস্ট ঘুরে দেখে অপারেশনাল স্ট্রেটেজিও খতিয়ে দেখেন এডিজি বিএসএফ রবি গান্ধী। পাশাপাশি একটি উচ্চ পর্যায়ের বৈঠকও হয়। ওই এলাকায় জওয়ানদের কি ধরনের সমস্যা কিংবা সুবিধা আছে তা জানতে সরাসরি কথা বলেন। কাজের পরিবেশ যাতে আরও ভালো হয় সেদিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন ওই বিএসএফ কর্তা। অন্যদিকে মালদা এবং মুর্শিদাবাদের পরিস্থিতি বেশ স্পর্শকাতর। আর সেই কারনে স্থানীয় পুলিশ প্রশাসন এবং একাধিক এজেন্সির সাহায্যও নিচ্ছে বিএসএফ। নিরাপত্তাতে কোনও রকম খামতি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি বাহিনী শীর্ষ কর্তার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+