West Bengal Lok Sabha Phase 7 Voting: রণক্ষেত্র সন্দেশখালি,ইটবৃষ্টি পুলিশকে লক্ষ্য করে, পাল্টা লাঠিচার্জ
West Bengal Lok Sabha Phase 7 Voting: রণক্ষেত্র সন্দেশখালি। একেবারে শেষ দফায় ভোট চলছে উত্তর-দক্ষিণ কলকাতা সহ বাংলার একাধিক লোকসভা আসনে। সকাল থেকেই একাধিক আসনে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে আসছে। বিশেষ করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বসিরহাট লোকসভার অন্তগত সন্দেশখালি এলাকায়।
তবে নির্বাচনের (West Bengal Lok Sabha Phase 7 Voting) শেষ বেলায় তা একেবারে রণক্ষেত্র আকার নিয়েছে। একেবারে সম্মুখসমরে গ্রামবাসী এবং পুলিশ।পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয়। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে উত্তেজিত গ্রামবাসীকে থামাতে পুলিশ কাঁদানে গ্যাস শেল ফাটাচ্ছে।

অন্যদিকে বাসন্তী হাইওয়ে একাংশ আটকে শুরু হয়েছে অবরোধও। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। বলে রাখা প্রয়োজন, শুক্রবার রাত থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় সন্দেশখালি এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, সকাল থেকে শেখ শাহজাহানের অনুগামীরা গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করলে পুলিশ পাল্টা ভয় দেখাচ্ছে বলে দাবি গ্রামের মানুষের। এমনকি এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন গ্রামের মানুষ। পুলিশ এসে সেই অবরোধ জোরপূর্বক তুলে দেয়। এর পরেই পরিস্থিতি অগ্নিগরভ হয়ে ওঠে।
ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট লোকসভা কেন্দ্রের (West Bengal Lok Sabha Phase 7 Voting) বিজেপি প্রার্থী রেখা পাত্র। পুলিশের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তিনি। রেখা বলেন, আপনারা (পড়ুন-পুলিশ) যদি আমার গায়ে হাত তুলতে চান, তাহলে তা করুন, আপনার পুলিশ (প্রশাসন), কিন্তু লজ্জা হওয়া উচিত যে আপনারা মুখ্যমন্ত্রীর গোলাম হয়ে গেলেন। মুখ্যমন্ত্রী আপনাদের কিনে নিয়েছেন...।
#WATCH | North 24-Parganas, West Bengal: An alleged clash breaks out between Trinamool Congress and BJP workers at Bayarbari in Basirhat.
— ANI (@ANI) June 1, 2024
BJP candidate from Basirhat Lok Sabha seat Rekha Patra said, "If you (police) want to raise your hands on me, then do so. You are the… pic.twitter.com/Ko35HLiLq5
মানুষ এর জবাব দেবে বলে দাবি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। বিজেপির দাবি, কমিশন কোনও কাজ করছে না। কিউআরটি টিম এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications