ফের বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কবে থেকে? কী করবেন এবার? সাবধান হয়ে যান সকলে

আগামীকাল অর্থাৎ ১৬ ডিসেম্বর, মঙ্গলবার রাজ্যে প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। আর এই দিন থেকেই ভোটাররা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ভোটার তালিকায় আছে কি না, তা যাচাই করে নিতে পারবেন। ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)-এর এই পর্ব ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে আলোচনা শুরু হয়েছে।

BLO-

কমিশন সূত্রে খবর যে, এবারের এই সংশোধনী প্রক্রিয়ায় ব্যাপক সংখ্যক ভোটারের নাম বাদ পড়তে পারে। প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি থাকলেও খসড়া তালিকা থেকে এই সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

খসড়া তালিকা প্রকাশের পরের দিন অর্থাৎ বুধবার থেকেই শুরু হবে হিয়ারিং প্রক্রিয়া। যেসব ভোটারের নাম নিয়ে কোনও সমস্যা অথবা কোনও সংশয় রয়েছে তাঁদের ডেকে প্রয়োজনীয় নথি যাচাই করা হবে। এই সময়ে বিএলও-রা আবার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নথিগুলি পরীক্ষা করবেন।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটাররা যদি নির্ধারিত ১১টি নথির মধ্যে অন্তত একটি বৈধ পরিচয়পত্র দেখাতে পারেন, তাহলে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ যাবে না। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরই সেই ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

অন্যদিকে আবার, যাঁরা নতুন ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে চান, তাঁদের জন্যও আলাদা সুযোগ রাখা হয়েছে। নতুন ভোটাররা ফর্ম-৬ পূরণ করে নিজেদের আবেদন জানাতে পারবেন। যাচাই ও বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পরে উপযুক্ত প্রমাণপত্র থাকলে তাঁদেরও নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

সব মিলিয়ে, ভোটার তালিকা নিবিড় সংশোধনের এই প্রক্রিয়া আসন্ন নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। তাই ভোটারদের নিজেদের নাম এবং নথিগুলি সময়মতো যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+