বিজেপিতে ভাঙন ধরিয়ে দলে দলে যোগদান তৃণমূল কংগ্রেসে, মহামারীর মধ্যে দলবদল মন্ত্রীর হাত ধরে

বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগদান, মহামারীর মধ্যে দলবদল মন্ত্রীর হাত ধরে

দলবদল চলছে করোনার আবহেও। ফের বিজেপিকে ভেঙে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়ল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় দুই পঞ্চায়েত এলাকায় বিজেপিতে ভাঙনের পর এবার বাঁকুড়ার তৃণমূলের শক্তিবৃদ্ধি হল বিজেপিকে ভেঙে। মন্ত্রী শ্যামল সাঁতরার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন নেতা-কর্মীরা।

বিজেপি ছেড়ে তৃণমূলে ৭২

বিজেপি ছেড়ে তৃণমূলে ৭২

রবিবার বাঁকুড়ায় একটি ঘরোয়া অনুষ্ঠানে এই যোগদান পর্ব হয়। বিজেপি ছেড়ে ৭২ জন নেতাকর্মী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের হাতে পতাকা তুলে দেন মন্ত্রী শ্যামল সাঁতরা। লোকসভা ভোটে বিজেপি বাঁকুড়া থেকে দুটি আসনেই জয়যুক্ত হয়েছে। তারপরই এখানে বিজেপিতে ভাঙ ধরে যায়। অনেকেই তৃণমূলে ফিরে আসেন।

বিজেপির নিশানা

বিজেপির নিশানা

বিজেপির দাবি, অনৈতিকভাবে তৃণমূল করোনার আবহে তাদের দল ভাঙছে। জোর করে ভয় দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে দলবদল করে তৃণমূল তাদের সর্বনাশ ডেকে আনছে। আসন্নে পুরসভা ও ২০২১-এর বিধানসভা নির্বাচনে মানুষই এর জবাব দেবে।

বিজেপির অভিযোগ উড়িয়ে মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন

বিজেপির অভিযোগ উড়িয়ে মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন

বিজেপির অভিযোগ উড়িয়ে মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, কাউকে জোর করে দলবদল করানো হয়নি। সবাই স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছে বিজেপি ছেড়ে। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেই তৃণমূলে ফিরে এসেছেন। বিজেপির যে কোনও ভবিষ্যৎ নেই তা সম্যক ধারণা হয়েছে যোগদানকারীদের।

এ মাসেই দলবদল গড়বেতাতেও

এ মাসেই দলবদল গড়বেতাতেও

এর আগে গড়বেতায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন ২৭ জন নেতা-কর্মী। গড়বেতা বিধানসভা কেন্দ্রের হুমগড় এলাকায় এক তৃণমূল নেতার বাড়িতে এই দলবদল করানো হয়। তৃণমূলের বিধায়ক আশিস চক্রবর্তীর হাত ধরে তাঁরা তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে তুলে দেওয়া তৃণমূলের তেরঙ্গা ঝান্ডা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+