সোনারপরের বিধায়ককে খুনের হুমকি, গ্রেফতার বিজেপি কর্মী
সোনারপরের বিধায়ককে খুনের হুমকি, গ্রেফতার বিজেপি কর্মী
রপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র অভিনেত্রী বিধায়ক লাভলি মৈত্রর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয় রাজ্য রাজনীতিতে। প্রার্থী পদের নাম ঘোষণা হতেই আঙুল তুলেছিল গেরুয়া শিবির। নির্বাচন কমিশনে নালিশ জানানোর পর যার পরিণাম ভুগতে হয়েছে অভিনেত্রীর স্বামী সৌম্য রায়কেও। আইপিএস অফিসারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এবার 'জলনুপূর' ধারাবাহিক খ্যাত নবনির্বাচিত বিধায়ক লাভলির ফোনে অশালীন ম্যাসেজ ও ফোনে খুনের হুমকি দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

গ্রেফতার বিজেপি কর্মী
ঘটনায় অভিযুক্ত এক বিজেপি কর্মী। জানা গিয়েছে বর্ধমানের গলসির বাসিন্দা ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের ফোন। তার বিরুদ্ধে সাইবারক্রাইমের মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

থানায় অভিযোগ লাভলির
ধৃত ওই যুবকের বিরুদ্ধে বিধায়ক লাভলী মিত্রের অভিযোগ, প্রথমে তাকে ফোন করে বিরক্ত করা হচ্ছিল ৷ ফোন নাম্বার ব্লক করে দিতে ওয়াটসঅ্যাপে ফোন ও ম্যাসেজ করে অশালীন করা হয় ৷ এই ঘটনায় তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷

সাইবার ক্রাইম মামলা
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে রাতেই বর্ধমান থেকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ। সৌমেন ঘোষাল নামে ওই যুবক এলাকায় স্থানীয় বিজেপি কর্মী বলে পরিচিত। বর্ধমান জেলার গলসিতে তার বাড়ি। এর পরেই বিধায়কের অভিযোগের ভিত্তিতে সাইবারক্রাইমের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিধায়ক জানান, প্রথমে একাধিকবার ফোন করে তাকে বিরক্ত করা হয়।

খুনের হুমকি
ফোনে খুনের হুমকিও দেওয়া হয়। পরে যখন নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলা হয় তখন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে শুরু করে। এবং অশ্লীল ভাষায় মেসেজ করতে থাকে। সেগুলো নিয়ে স্ক্রিনশট করে পুলিশের কাছে দিই।
বিধায়ক জানান, প্রত্যেকটি মেসেজের শেষে লেখা রয়েছে বিজেপি জিন্দাবাদ। এবার এখন প্রমাণ হয়ে যাচ্ছে কারা উস্কানি ছড়াচ্ছে, কারা বাংলার পরিবেশ নষ্ট করছে। যদিও বিধায়ক দাবি করেন এটা বিজেপির কালচার সংস্কৃতি।












Click it and Unblock the Notifications