Sukanta Majumdar: মুর্শিদাবাদ হিংসায় বিচারবিভাগীয় তদন্ত হোক! দাবি তুলে রাজ্যপালকে চিঠি সুকান্তর

Sukanta Majumdar: মুর্শিদাবাদের হিংসার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মর্মে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠিও লিখেছেন তিনি। ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়েছে মুর্শিদাবাদ। প্রাণ বাঁচাতে মুর্শিদাবাদ ছেড়ে প্রতিবেশী মালদহ জেলায় আশ্রয় নিয়েছে শয়ে শয়ে হিন্দু। সোমবার তাদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত।

মুর্শিদাবাদের হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, শুধু যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এমনটা নয়, মানবতার তীব্র সংকট তৈরি হয়েছে মুর্শিদাবাদে। ভিটেমাটি ছেড়ে পালিয়ে আসা হিন্দু পরিবারগুলি এখনও আতঙ্কে রয়েছেন বলে দাবি সুকান্তর। বিচ্ছিন্নতাবাদী দুষ্কৃতীদের হাতে বর্বরোচিত আক্রমণের শিকার হয়েছেন হিন্দুরা। ভয়ানক ও হৃদয়বিদারক সব ঘটনার কথা তারা জানিয়েছেন বলে দাবি সুকান্ত মজুমদারের।

sukanta

রাজ্যপালকে চিঠিতে সুকান্ত লেখেন, ধুলিয়ান, সুতি, জঙ্গিপুর ও সামশেরগঞ্জ থেকে যে গ্রাউন্ড রিপোর্ট উঠে এসেছে তাতে ওয়াকফের নামে প্রতিবাদে হিংসা ছড়ানো হয়েছে। টার্গেট করে হামলা, গণহত্যা ও শ্লীলতাহানি-সহ নানাভাবে নিপীড়ন করা হয়েছে। ধর্মীয় আস্ফালনের চরম বিপজ্জনক প্যাটার্ন লক্ষ্য করা গিয়েছে বিভিন্ন ছবি ভিডিওতে। ভয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ৪০০-রও বেশি হিন্দু। সুকান্তর বিস্ফোরক দাবি, হিন্দুদের ইসলামে ধর্মান্তরণ ও নমাজ পড়তে বাধ্য করার হুমকিও দেওয়া হয়েছে।

Take a Poll

এমতাবস্থায় রাজ্যপালের হস্তক্ষেপ চান সুকান্ত মজুমদার। রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সমন্বয় সাধন করে যত দ্রুত সম্ভব শান্তি ও স্থিতাবস্থা ফেরানোর আর্জি সুকান্তর। পালিয়া আশ্রয় নেওয়া হিন্দুদের পুনর্বাসন ও সুরক্ষার প্রদানেরও দাবি তুলেছেন বিজেপি নেতা। তাদের যাতে মর্যাদার সঙ্গে ঘরে ফেরানো হয়, সেই দাবিও করেছেন সুকান্ত। এছাড়াও তার আর্জি, গোটা হিংসার ঘটনায় যেন বিচারবিভাগীয় তদন্ত হয়। রাজ্যপালের হস্তক্ষেপে অশান্তি নির্মূল হবে বলে আশাবাদী সুকান্ত।

সোমবার মালদহের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে যান সুকান্ত। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গঙ্গা নদী পার করে শয়ে শয়ে হিন্দু এসে ঠাঁই নিয়েছেন এই স্কুলে। অত্যাচারে বাধ্য হয়ে রাতারাতি এক কাপড়ে কোলের শিশুকে পর্যন্ত নিয়ে নৌকো করে মালদহের ওই ত্রাণ শিবিরে এসে উঠেছেন তাঁরা। তাঁদের সঙ্গে দেখা করে অভাব অভিযোগ শোনেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে, তাদের রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন সুকান্ত মজুমদার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+