'তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, তৃণমূল হচ্ছে এখন পুলিশ,.. দুষ্কৃতী',পারদ চড়িয়ে বেনজির আক্রমণ সৌমিত্রর
'তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, তৃণমূল হচ্ছে এখন পুলিশ,.. দুষ্কৃতী',পারদ চড়িয়ে বেনজির আক্রমণ সৌমিত্রর
ফের একবার বেনজির আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়য়কে। এবারও সৌমিত্র খান। এককালে যে নেত্রীর দেখানো রাস্তায় হেঁটে তিনি রাজনীতির পথ চিনেছেন, সেই নেত্রীর প্রতি এতটাই বীতশ্রদ্ধ সৌমিত্র যে তৃণমূল নেত্রীকে তিনি 'রাক্ষসী' বলতেও ছাড়লনে না। সেই মমতার দলের প্রতিও চরম তোপ এদিন দাগেন সৌমিত্র।

বিধায়ক খুন নিয়ে চড়ছে পারদ
'একজন বিধায়ক দুদিন আগে খুন হয়েছেন, তারপর ময়ুরেশ্বরের একজন বিজেপি কর্মী খুন হয়েছেন। আর তারপর কৃষ্ণনগরে বাপী ঘোষ খুন হয়েছেন। .. মমতা বন্দ্যোপাধ্যায় রাক্ষসী ছাড়া... আর কোনও শব্দ নেই.. শুনতে খারাপ লাগলেও, এটাইন ঠিক কথা'। মমতার ওপর এভাবেই বেনজির আক্রমণ শানান সৌমিত্র খান।

খুনের রাজনীতি
সৌমিত্র খান রাজনীতির পারদ চড়িয়ে বলেন, ' তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি কর্মীদের খুন করে খুনের রাজনীতি করছে এটাতে পরিষ্কার যে কোনও আইন নেই রাজ্যে। ' এরপরই সৌমিতর প্রশ্ন , কৃষ্ণনগরে বিজেপি কর্মী খুনে কি স্থানীয় 'উস্কানি দিয়েছেন সাংসদ?'

'পুলিশ -তৃণমূল একযোগে কাজ করছে'
এদিন সপর চড়িয়ে সৌমিত্র খানের দাবি, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক। রাজ্যে পুলিশ ও তৃণমূল কংগ্রেস একযোগ হয়ে কাজ করছে। এটা "লজ্জার বিষয়' বলে দাবি করেন সৌমিত্র।

'তৃণমূল বলে কিছু নেই'
'তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, তৃণমূল হচ্ছে এখন পুলিশ, তৃণমূল কংগ্রেস হচ্ছে এখন দুষ্কৃতী। তৃণমূল কংগ্রেস দুর্নীতির দল, তারা গাড়ির ইঞ্জিন চুরি করে, মানুষ খুন করে।.. ' এভাবেই তৃণমূলের বিরুদ্ধে পারদ চড়িয়ে তোপ দাগেন সৌমিত্র খান। তাঁর প্রশ্ন , 'কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রক্ত চাইছেন? '












Click it and Unblock the Notifications