সুনীল বনসল ও আশা লাকড়া আহতদের দেখতে ঘুরলেন বাড়ি বাড়ি, নয়া পন্থা বিজেপির

বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক সুনীল বনসল ও সহকারী পর্যবেক্ষক আশা লাকড়া নবান্ন অভিযানে আহত কর্মীদের বাড়ি বাড়ি ঘুরলেন। সুনীল বনসল সকাল থেকে কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় প্রায় ৬ জন কর্মীর বাড়িতে ঘুরেছেন। গিয়েছেন বিজেপি নেত্রী মীনা দেবী পুরোহিতের বাড়িতে। আশা লাকড়াও ঘুরছেন বাড়ি বাড়ি। তাঁরা আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সুনীল বনসল ও আশা লাকড়া আহতদের দেখতে ঘুরলেন বাড়ি বাড়ি, নয়া পন্থা বিজেপির

বিজেপির প্রধান পর্যবেক্ষক সুনীল বনসল আহতদের বাড়ি বাড়ি ঘুরে জানান, তিনি এই রিপোর্ট তুলে দেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। একদিন আগেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা পরিদর্শন করেন। হাসপাতালে থেকে থানা বিভিন্ন জায়গায় গিয়ে ঘটনার সত্যাসত্য পর্যবেক্ষণ করেন। সেই রিপোর্ট তাঁরা তুলে দেবেন কেন্দ্রীয় নেতৃত্বকে।

বিজেপির পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নিয়েই সুনীল বনসল বলেছিলেন সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে জনসংযোগকে। সেই মতো নবান্ন অভিযানে আহতকর্মীদের বাড়িতে গিয়ে জনসংযোগও স্থাপন করেন। শুধু কর্মীদের বাড়িতেই নয়, তিনি যান বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিতের বাড়িতেও। আহত মীনাদেবী পুরোহিতের সঙ্গে কথা বলেন। ঠিক কীভাবে ঘটেছিল ঘটনা, তা জানতে চান।

বিজেপির অভিযোগ, পুলিশ অত্যাচারেই বিজেপি নেতা-নেত্রী বা কর্মীরা গুরুতর জখন হন নবান্ন অভিযানের দিন। বিজেপি এই অভিযোগ করেই নবান্ন অভিযানের গুরুত্ব বিস্তার করতে চাইছে। সেক্ষেত্রে বিজেপির নবান্ন অভিযান সফল। বিজেপির নবান্ন অভিযানের রেশ যে তার পরেও জিইয়ে রাখা গিয়েছে, সেটাই বড় সাফল্। বিজেপি এই পুলিশ অত্যাচারের অভিযোগ থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে।

শুধু বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল নন, বিজেপির কে-পর্যবেক্ষক আশা লাকড়াও আহত বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঘোরেন। তবে তাঁরা একসঙ্গে যাচ্ছেন না বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি। আলাদা আলাদা গিয়ে বেশি প্রচার পেতে চাইছে। এসবই বিজেপির পরিকল্পনার অঙ্গ। বিজেপি নবান্ন অভিযানের রেশ জিইয়ে রেখে রাজ্য রাজনীতিতে ফায়দা তুলতে চাইছে।

২৪ ঘণ্টা আগেই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘুরে গিয়েছেন রাজ্য থেকে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ছিলেন একাধিক্ সাংসদ। তাঁরা বিজেপির আহতদের সঙ্গে যেমন কথা বলেন, পরিদর্শন করেন হাসপাতাল ও থানায়। কী ঘটনা ঘটেছিল, তা জেনে রিপোর্ট তৈরি করে তাঁরা পাঠাবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

এদিকে বিজেপির পর্যবেক্ষকদের পরিযায়ী বলে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, পর্যবেক্ষক সুনীল বনসল হোক বা কো-পর্যবেক্ষক আশা লাকড়া, সবাই পরিযায়ী বিজেপি। ভিনরা্জ্য থেকে এসেছেন পরিযায়ী নেতা-নেত্রী হিসেবে। কিন্তু পরিযায়ী নেতৃত্বকে দিয়ে যে কোনও কাজ হবে না, তা স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+