পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি বাড়ালেন বিজেপির দুই সভাপতি, রিপোর্ট চাইল কেন্দ্রীয় নেতৃত্ব

বর্তমান রাজ্য সভাপতি অস্বস্তি বাড়িয়েছিলেন নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে। আর তারপরই প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপিকে বেকায়দায় ফেলে দিলেন আপটপকা মন্তব্য করে।

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে জোড়া অস্বস্তি বিজেপিতে। বর্তমান রাজ্য সভাপতি অস্বস্তি বাড়িয়েছিলেন নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে। আর তারপরই প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপিকে বেকায়দায় ফেলে দিলেন আপটপকা মন্তব্য করে। এখন দুই সভাপতিই বিড়ম্বনা বাড়ানোয় সমস্যা তীব্র হল ভোটের আগে। হঠাৎ করেই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দুই সভাপতি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও রিপোর্ট চেয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি বাড়ালেন বিজেপির দুই সভাপতি, রিপোর্ট চাইল কেন্দ্রীয় নেতৃত্ব

নির্বাচনী হলফনামায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছেন বিজেপিরই বহিষ্কৃত নেতা অশোক সরকার। এই মামলায় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আদালতে পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ব্যাপারে বিজেপি যখন বিব্রত, তখন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, তৃণমূল কংগ্রেস প্রাণনাশের হুমকি দিয়েছে নির্বাচন কমিশনারকে।

এরপর রাজ্য নির্বাচন কমিশনার স্বয়ং সাংবাদিক সম্মেলন করে জানান, তিনি কোনও প্রাণনাশের হুমকি পাননি। তিনি জানান, না তৃণমূল কংগ্রেস, না অন্য কোনও রাজনৈতিক দল, কেউই আমাকে কোনওরকম হুমকি দেয়নি। অহেতুক এইসব মন্তব্য করা হয়েছে। কোনও একটি বিশে, রাজনৈতিক দল এই মন্তব্য করেছে। এই মন্তব্য সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন।

স্বভাবতই রাহুল সিনহার মন্তব্য এইভাবে উড়িয়ে দেওয়ায় বিজেপিতে নতুন করে বিড়ম্বনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনার রাহুল সিনহার মন্তব্য খারিজ করার পর এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি বিজেপির তরফে। এদিকে দিলীপ ঘোষের বিধায়ক-ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র না দেখাতে পারলে তাঁর বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে।

কেন সাত-পাঁচ না ভেবে এইরকম কাজ করলেন প্রাক্তন ও বর্তমান সভাপতি। বিজেপি রাজ্য সভাপতির হলফনামা জমা দেওয়ার সময় সাবধানী হওয়া উচিত ছিল, কিন্তু তা তিনি হননি। তারপর রাহুল সিনহা দলের সঙ্গে আলোচনা না করে আলটপকা মন্তব্য করে দিলেন। এই দুই বিষয় নিয়েই কেন্দ্রীয় নেতৃত্ব রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এবং রিপোর্ট পাঠানো হয়েছেও বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে। দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি মামলা চালিয়ে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+