'বিশ্বের অন্যতম সেরা অফিসার কলকাতার পুলিশ কমিশনার', বিজেপিকে তোপ দেগে ফুঁসে উঠলেন মমতা

চিটফান্ড কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনর রাজীব কুমারকে খুঁজছে সিবিআই। শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে খোঁজ মিলছে না রাজীব কুমারের।

চিটফান্ড কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনর রাজীব কুমারকে খুঁজছে সিবিআই।এক সর্বভারতীয় সংবাদ সংস্থা এমনটাই দাবি করেছে। শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে খোঁজ মিলছে না রাজীব কুমারের। এই তথ্য গতকরাতেই বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে, ফিল্ম প্রোডিউসার শ্রীকান্ত মোহতার পর এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতার পুলিশ কমিশনারও সিবিআইয়ের জালে আসতে চলেছেন?

বিশ্বের অন্যতম সেরা কলকাতার পুলিশ কমিশনার, বিজেপিকে তোপ দেগে ফুঁসে উঠলেন মমতা

এদিন কলকাতার পুলিশ কমিশনর রাজীব কুমারকে নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক টুইট বার্তায় বিজেপির বিরুদ্ধে চরম তোপ দাগেন। তিনি বলেন, 'বিজেপির প্রথম সারির নেতৃত্ব রাজনৈতিক প্রতিশোধ নিতে চাইছে ঘৃণ্যভাবে।শুধুমাত্র রাজনৈতিক পার্টিগুলিকেই টার্গেট করছে না ,তাঁরা ক্ষমার অপব্যবহার করে পুলিশের ওপর নিয়ন্ত্রণ নিতে চাইছে। আর সমস্ত প্রতিষ্ঠানকে নষ্ট করতে চাইছে।'

পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনারের ভূয়সী প্রশংসা করে এদিন মমতা টুইট বার্তায় জানান 'কলকাতার পুলিশ কমিশনার বিশ্বের অন্যতম সেরা'।

উল্লেখ্য, ১৯৮৯ সালের আইপিএস ব্যাচের ক্যাডর কলকাতার বর্তমান পুলিশ কমিশনার রাজীব কুমার। সূত্রের দাবি , মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের মধ্যে রাজীব কুমারও রয়েছেন। চিট ফান্ড কাণ্ডের তদন্তে নেমে তাঁকে খুঁজছে কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা সিবিআই। এর আগে , নির্বাচন কমিশনের বৈঠকেও হাজির থাকতে দেখা যায়নি কলকাতার পুলিশ কমিশনরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+