মমতার ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখালেন বিজেপি সাংসদ, পরিবর্তনই বিকল্প পথ

মমতার ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিজেপি সাংসদ, বিকল্প সরকারের দাবি

বাংলার শোচনীয় হাল দেখে বিজেপি সাংসদ নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একে একে ব্যর্থতা তুলে ধরলেন তৃণমূল কংগ্রেস সরকারের। একইসঙ্গে তিনি বার্তা দিলেন বিকল্প সরকার গড়ার সময় এসেছে। এবার সেই লক্ষ্যেই বিজেপির তৈরি হওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত।

তৃণমূলের কংগ্রেস করকার ব্যর্থ

তৃণমূলের কংগ্রেস করকার ব্যর্থ

স্বপন দাশগুপ্ত বলেন, তৃণমূলের কংগ্রেস করকার ব্যর্থ সাইক্লোনের আম্ফানের মোকাবিলায়। এই সরকার একেবারেই তৈরি ছিল না। তার ফল ভুগতে হচ্ছে এখন। বুধবার আম্ফান তাণ্ডব চালিয়ে যাওয়ার পর কেটেছে পাঁচদিন। এই পাঁচদিনেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এখন বিদ্যুৎ-জল আসেনি। তাই বিপাকে বাংলার মানুষ।

সেনাবাহিনী অসামান্য কাজের প্রশংসায়

সেনাবাহিনী অসামান্য কাজের প্রশংসায়

বিজেপি সাংসদের কথায়, এটি এখন স্পষ্ট যে রাস্তা পরিষ্কারের ক্ষেত্রে সেনাবাহিনী অসামান্য কাজ না করলে কলকাতার বৃহৎ অঞ্চলগুলি এখনও বিদ্যুৎহীন থাকত। তৃণমূল সরকারের অযোগ্যতা নাগরিকদের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। তাই কোনও বিকল্প সরকারের জন্য প্রস্তুত হওয়ার সময় এসেছে।

তৃণমূলের ব্যর্থতার ফাঁক দিয়েই প্রবেশ

তৃণমূলের ব্যর্থতার ফাঁক দিয়েই প্রবেশ

স্বপন দাশগুপ্তের কথায়, তৃণমূলের ব্যর্থতার ফাঁক দিয়েই বিজেপিকে ক্ষমতা দখল করতে হবে। বিজেপিকে এর জন্য প্রস্তুত হতে হবে এখন থেকেই। মহামারী থেকে মহাপ্রলয়ের মোকাবিলায় তৃণমূলের ব্যর্থতাই ২০২১-এর লড়াইয়ে বিজেপিকে এগিয়ে দেবে অনেকটা। সেই কাজটাই সুচারুভাবে করতে হবে বিজেপিকে।

মোদী সন্তুষ্ট, ক্ষোভ সাংসদদের

মোদী সন্তুষ্ট, ক্ষোভ সাংসদদের

আম্ফানের তাণ্ডবের পর মোদী-মমতা একসঙ্গে সফর করেছেন। বাংলার পরিস্থিতি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। আর একইসঙ্গে মহামারী ও মহাপ্রলয় মোকাবিলায় দারুন কাজ করছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢালাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু বঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা মমতার বিরুদ্ধে খড়্গহস্ত হচ্ছেন পদে পদে। দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের পর অভিযোগ করলেন সাংসদ স্বপন দাশগুপ্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+