তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে না! বিজেপির মুখে এবার 'বিকল্প নীতি'-র কথা

বিকল্প চাইছেন বাংলার মানুষ। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে রাজনীতিতে নতুন দিশা কীভাবে দেওয়া যায় তা ভাবতে হবে। এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।

বিকল্প চাইছেন বাংলার মানুষ। এই পরিস্থিতিতে রাজ্যের মানুষকে রাজনীতিতে নতুন দিশা কীভাবে দেওয়া যায় তা ভাবতে হবে। এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেছেন।

বিজেপির মুখে বিকল্প অর্থনীতির ভাবনা

বিজেপির মুখে বিকল্প অর্থনীতির ভাবনা

স্বপন দাশগুপ্ত বলেছেন, বিজেপিকে শুধু আন্দোলন করলেই চলবে না। বিরোধিতার পাশাপাশি তাদের বিকল্প নীতি কি তাও মানুষের সামনে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। কৃষি থেকে শিক্ষা, সব ক্ষেত্রেই বিকল্প হিসেবে কী দেওয়া যেতে পারে তা ভাববার পরামর্শ দিয়েছেন তিনি।

করোনা মোকাবিলায় রাজ্য ব্যর্থ

করোনা মোকাবিলায় রাজ্য ব্যর্থ

কোভিড-১৯ এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অফ বেঙ্গলের আলোচনা সভায় অংশ নেন তিনি। সেখানেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বপন দাশগুপ্ত বলেন, রাজ্য সরকার ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, প্রথম থেকেই করোনাকে হাল্কা ভাবে নিয়েছেন তিনি। সাইক্লোন কিংবা বন্যার মতো ভেবেছিলেন তিনি। মন্তব্য করেছেন স্বপন দাশগুপ্ত।

কোণঠাসা মুখ্যমন্ত্রী

কোণঠাসা মুখ্যমন্ত্রী

করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে মুখ্যমন্ত্রী বিরোধীদলকে কোণঠাসা করতে গিয়ে নিজেই কোণঠাসা হয়ে গিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি।

 বিভিন্ন বিষয়ে অভিযোগ

বিভিন্ন বিষয়ে অভিযোগ

সোশ্যাল মিডিয়ায় হওয়া আলোচনায় স্বপন দাশগুপ্ত রেশনে দুর্নীতি নিয়ে অভিযোগ তোলেন। পাশাপাশি করোনায় মৃতের সংখ্যা গোপন করারও অভিযোগ করেছেন তিনি।

তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে না

তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে না

স্বপন দাশগুপ্ত বলেন, এই পরিস্থিতি বিজেপি কর্মীদের কাছে বড় সুযোগ। এমন সুযোগ আসবে না। তাঁর মতে তৃণমূল এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। পাশাপাশি মানুষ কী ধরনের বিকল্প চাইছেন তাও ভেবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+