Shantanu Thakur: মতুয়াদের পোস্টার বয় TMC প্রার্থী, প্রশংসায় কী বললেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর
মতুয়াদের পোস্টার বয় মুকুটমণি অধিকারীকে রানাঘাট কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। মতুয়া সমাজের জনপ্রিয় নেতা। বিজেপিতেও ছিলেন। শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠও ছিলেন তিনি। সেই ঘরের ছেলে যখন তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের প্রার্থী হলেন তখন প্রাথমিক ভাবে ধাক্কা এসেছিল বটে।
তবে শান্তনু ঠাকুর কিন্তু প্রশংসাই করেছেন মুকুটমণির। বিজেপি বিধায়ক মুকুটমণির দল বদলে মতুয়া শিবিরে প্রভাব কতা পড়বে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ মতুয়া সমাজের জনপ্রিয় মুখ এই মুকুটমণি অধিকারী। একাধিকবার তাঁকে সিএএ নিয়ে সরব হতে শোনা গিয়েছিল। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে সরব হয়েছিলেন তিনি।

কিন্তু হঠাৎ করেই বিজেপিতে সুর বদলাতে শুরু করেছিলেন এই তরুণ নেতা। নারী দিবসের মিছিলে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। তারপরেই শুরু হয় দলবদলের জল্পনা। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়ে ফেলেন মতুয়া সম্প্রদায়ের এই তরুণ নেতা।
জগর্জন সভা থেকে রানাঘাট লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীর টিকিট দেওয়া হয় মুকুটমনি অধিকারীকে। মতুয়া ভোটকে টার্গেট করেই যে শাসক দলের এই পরিকল্পনা তাতে কোনও সন্দেহ ছিল না। দুর্ভাগ্যবশত প্রার্থী তালিকা ঘোষণার পরের দিনই গোটা দেশে সিএএ লাগু করে মোদী সরকার।
রানাঘাট লোকসভা কেন্দ্রের এখন শাসক দলের প্রার্থী তিনি কিন্তু তাতে করে সিএএ আন্দোলনে তাঁর ভূমিকা অস্বীকার করা যায় না বলে মন্তব্য করেছেন মতুয়া মহা সমাজের নেতা শান্তনু ঠাকুর। গত পাঁচ বছরে সে নিজের দায়িত্ব ভাল করে পালন করেছে বলেই জানিয়েছেন শান্তনু ঠাকুর। কারণ তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই মতুয়া মহাসংঘের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আর নতুন কাউকে তাঁর জায়গায় নেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications