পাথরের আঘাতে গুরুতর জখম বিজেপি সাংসদ খগেন, আক্রান্ত শঙ্কর, নাগরাকাটায় হামলায় অভিযুক্ত তৃণমূল
নাগরাকাটায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপি বিধায়ক তথা বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।
উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় সরেজমিনে দেখতে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গেই যান খগেন, শঙ্কররাও। হঠাৎ খগেন, শমীকদের ধাওয়া করেন স্থানীয় বাসিন্দারা।

নাগরাকাটার বামনডাঙায় বিজেপি জনপ্রতিনিধিরা পৌঁছতেই তাঁদের তাড়া করা হয়। শঙ্করকে ধাক্কা দেওয়া হয়, জুতো দিয়ে মারা হয়। এরপর বিজেপি সাংসদ, বিধায়কদের গাড়িতে ভাঙচুর চলে। এরই মধ্যে পাথরের আঘাতে কপালে ও চোখের কাছে গুরুতর চোট পান খগেন। কোনওরকমে ভাঙা গাড়িতেই তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। উত্তেজিত জনতা তাড়া করে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও। এটি তৃণমূলের পরিকল্পিত হামলা বলে দাবি করেছে বিজেপি।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে লেখেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্প্রতি বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গে যখন বন্যা ও ভূমিধসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন, তখন সেলিব্রিটিদের সঙ্গে কার্নিভালে তাঁর নাচের অমানবিক কাজটিকে রাজ্যের মানুষ ভালোভাবে নেননি। এই সময়ে বাংলার বিজেপি বিধায়ক ও সাংসদরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণকার্যে অংশ নিচ্ছেন।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন। তাই তিনি তাঁর "বিশেষ সম্প্রদায়ের" গুন্ডাদের লেলিয়ে দিয়েছেন বিজেপি সাংসদ ও বিধায়কদের ওপর আক্রমণ করার জন্য, যাতে তাঁরা ত্রাণ কাজ থেকে বিরত থাকেন। আজ নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন। তিনি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বন্যা কবলিত এলাকায় যান। এই হামলায় তাঁর আঘাত লেগেছে। এ ছাড়াও পুলিশি উপস্থিতিতেই বিধায়ক ড. শঙ্কর ঘোষের গাড়িতে হামলা চালানো হয়। তবে এভাবে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখাতে পারবেন না।"
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ড. সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডলে লেখেন, "গতকাল উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় এবং অসংখ্য মানুষের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়ার পরেও রেড রোডের কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনন্দ করতে দেখা গিয়েছে। এই ঘটনায় স্পষ্টতই প্রতীয়মান হয় যে, বিজেপি পশ্চিমবঙ্গের কর্মী ও নেতারা যে নিরলসভাবে ত্রাণ ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন, তা দেখে তিনি কতটা ভীত হয়ে পড়েছেন। আজ নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দলের চিফ হুইপ ও বিধায়ক শঙ্কর ঘোষ যখন বন্যা-আক্রান্ত এলাকা পরিদর্শন করছিলেন এবং ত্রাণ বিতরণ করছিলেন, তখন মমতা পুলিশের উপস্থিতিতে তাঁদের ওপর নির্মমভাবে হামলা চালানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ আপনার এই কাপুরুষতা ও নির্লজ্জতা কোনওদিন ভুলবে না। গতকাল থেকে আজ পর্যন্ত আপনার প্রতিটি অনৈতিক এবং অমানবিক নৃশংসতার জন্য বাংলার মানুষ আপনাকে শাস্তি দেবে। লজ্জা!"
বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, "মালদহ উত্তর কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলের নাগরাকাটা যাচ্ছিলেন। ভয়াবহ বৃষ্টি, বন্যা এবং ভূমিধসের পর সেখানে ত্রাণ ও উদ্ধার কাজ চলছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেখানে তৃণমূল কর্মীদের হাতে তিনি আক্রান্ত হন।
খগেন মুর্মু একজন শ্রদ্ধেয় আদিবাসী নেতা এবং দু'বারের নির্বাচিত সাংসদ। এমন পরিস্থিতি তৈরি হলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় কার্নিভাল উদযাপন করছেন, তখন তৃণমূল এবং রাজ্য প্রশাসন ত্রাণ কার্য থেকে দূরে থাকছে বলে অভিযোগ উঠেছে।
বিজেপি নেতৃত্ব ও কর্মীরা যখন ত্রাণ কাজে নিয়োজিত, তখন তাঁদের উপর হামলা চালানো হচ্ছে। অভিযোগ উঠেছে, যাঁরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাঁদেরই শাস্তি দেওয়া হচ্ছে।
এই ঘটনা পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছে, যেখানে নিষ্ঠুরতা প্রাধান্য পাচ্ছে এবং সহানুভূতিকে দমন করা হচ্ছে।"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications