Murshidabad: "কাশ্মীরি পণ্ডিতদের মতো যেন না হয়..." মুর্শিদাবাদ-সহ ৪ জেলায় AFSPA জারিতে শাহকে চিঠি BJP সাংসদের

Murshidabad: অগ্নিগর্ভ মুর্শিদাবাদে এবার আফস্পা জারির দাবি তুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। পুরুলিয়ার বিজেপি সাংসদের দাবি, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হোক। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছেন বিজেপি সাংসদ। ওয়াকফ আইনের বিরোধিতার নামে মুর্শিদাবাদে তাণ্ডব চালানো হয়েছে। ব্যাপক ভাঙচুর থেকে শুরু অগ্নিসংযোগ, এমনকী ৩ জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠির বিষয়বস্তুতে জ্যোতির্ময় লেখেন, রাজ্যে বারবার হিন্দুদের উপর ধর্মীয় কারণে আক্রমণ ঠেকাতে সীমান্তবর্তী জেলাগুলিতে উপদ্রুত এলাকা ঘোষণা করে আফস্পা জারি করা হোক। তৃণমূল কংগ্রেস আমলে রাজনৈতিক তোষণ ও প্রশাসনিক উদাসীনতার জেরে হিন্দু সম্প্রদায়ের উপর টার্গেট করে হামলা করা হচ্ছে বলে অভিযোগ পুরুলিয়ার বিজেপি সাংসদের।

jyotirmoy singh mahato

বাংলার হিন্দুদের কথা বলতে গিয়ে কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গও টেনে আনেন জ্যোতির্ময়। তিনি লেখেন, "১৯৯০-এর সময় কাশ্মীরি পণ্ডিতদের যেভাবে নিজেদের ভিটেমাটি ত্যাগ করতে হয়েছিল, সেই অবস্থাই মনে হচ্ছে আজকের পশ্চিমবঙ্গের হিন্দুদের দুরবস্থা দেখে। প্রশাসনের নীরবতা ও হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, অশান্তির কারণ সবই মিলে যাচ্ছে। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, ফের ইতিহাসের পুনরাবৃত্তি হবে। তবে এবারে উপত্যকায় নয়,বাংলায়।"

Take a Poll

বিশেষ করে রাজ্যের চার জেলা তথা মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান অর্থাৎ আফস্পা জারির আবেদন করেন জ্যোতির্ময় সিং মাহাত। বিজেপি সাংসদের মতে, এর ফলে সশস্ত্র বাহিনী মোতায়েনে আইনশৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠা করা সম্ভবপর হবে। ভবিষ্যতে ধর্মীয় সম্প্রদায়গুলিকে টার্গেট করার আগে ব্যবস্থা নেওয়া যাবে এবং সর্বোপরি হিন্দুরা যে একা নেই, সেই বার্তা পোঁছে দেওয়া যাবে।

পুরুলিয়ার বিজেপি সাংসদ আরও লেখেন, দীর্ঘদিন ধরে বাংলার হিন্দুরা নিঃশব্দে অত্যাচার সহ্য করে আসছেন। কাশ্মীরের মতো বাংলায় পরিস্থিতি হওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ কামনা করছি। চিঠিকে মুর্শিদাবাদের অশান্তির বিক্ষিপ্ত কতগুলি ঘটনাও তুলে ধরেন সাংসদ।

চলতি সপ্তাহে জেলায় হিন্দুদের মোট ৮৬টি দোকান আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অর্থনীতি ভেঙে দিতে ঝাউবনা গ্রামে পান পাতার ক্ষেত পুড়িয়ে দেওয়া হয়েছে। মালদহ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনাতেও একইরকম অশান্তি লক্ষ্য করা গিয়েছে বলে উল্লেখ করেন জ্যোতির্ময়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+