কেন ইন্ডিয়া ব্লকে থেকেও নেই মমতা? তৃণমূলকে হারানোর সহজ উপায় বললেন দিলীপ ঘোষ
মুসলিম ভোট ভাগ হওয়ার ভয় করছে তৃণমূল। যে কারণে ফিরহাদ হাকিম মালদহের কর্মীসভা থেকে সিপিআইএম ও কংগ্রেস জোটকে আক্রমণ করেছেন। এদিন নিউটাউনের ইকো পার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেছেন, বিজেপিকে খুশি করবার দরকার নেই। মালদা-মুর্শিদাবাদে মুসলিম ভোট ভাগ হয়ে যাওয়ার ভয় আছে উনাদের। মুসলিম ভোট যদি ভাগ হয়ে যায়, তাহলে তৃণমূল হারবে। যাদের জন্য ওদের মুসলিম ভোট ভাগ হওয়ার ভয়, তাদের বিরুদ্ধে তৃণমূল কামান দাগছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত রবিবার উত্তর মালদহে কর্মীসভায় ফিরহাদ হাকিম অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে আক্রমণ করেন। এছাড়াও তিনি কংগ্রেস ও সিপিআইএমকে নিশানা করেন। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি তো মুসলিম ভোট ভাগ করে না। কারণ না মুসলিমরা এখনও বাংলায় বিজেপিকে ভোট দেন না। এবার মোদীর উন্নয়নের রাজনীতিতে প্রবাহিত হয়ে অনেক মুসলিম ভোট দেবেন। সেই কারণে তারা অ্যালায়েন্স করেননি, যাতে মুসলিম ভোটটা না চলে যায়।
সন্দেশখালির সংখ্যালঘুদের অভিযোগ প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, সারা পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা ব্যবহৃত হয়েছেন। মুসলিমদের সংখ্যালঘু তকমা দিয়ে বিজেপির ভয় দেখিয়ে বারবার ভোট নিয়েছে তৃণমূল। তাঁদেরকে আরও গরিব করে ক্রিমিনাল বানিয়ে বোমা-বন্ধুক হাতে দিয়ে সেই অবস্থায় রেখেছে তারা। সব থেকে কষ্টের-দারিদ্রের মধ্যে এখানকার মুসলিমরা রয়েছেন। এখান এই মুসলিমদের ভাবার দরকার আছে, তাঁরা উন্নয়নের সঙ্গে থাকবেন না, সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে থাকবেন।
দিন কয়েক আগে সিএএ নিয়ে মন্তব্য করতে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন হিন্দুদের বঞ্চিত করে মুসলিমদের হাওয়া দিয়ে ভোটে জিততে। এখন মুসলিমরাও বুঝতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারে বারে মিথ্যা বলার অভিযোগও তিনি করেছিলেন। দিলীপ ঘোষ বলেছিলেন, এখন মানুষকে উত্তর দিতে হচ্ছে। ওনার মিথ্যায় আর কেউ পা দেবে না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications