Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভাটপাড়ায় তৃণমূল কাউন্সিলের বাড়ি থেকে উদ্ধার বোমা! গ্রেফতার অর্জুন সিং-এর আত্মীয়

ভাটপাড়ায় তৃণমূল কাউন্সিলের বাড়ি থেকে উদ্ধার বোমা! গ্রেফতার অর্জুন সিং-এর আত্মীয়

এবার প্রচুর বোমা (bomb) উদ্ধারের ঘটনায় তপ্ত ভাটপাড়া (bhatpara)। এদিন সকালে বিজেপি (bjp) সাংসদ অর্জুন সিং (arjun Singh)-এর বাড়ির খুব কাছ থেকেই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে খবর, বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে স্থানীয় তৃণমূল (trinamool congress) কাউন্সিলরের বাড়ি থেকে। যদিও এই ঘটনায় পুলিশ অর্জুন সিং-এর এক আত্মীয়কে গ্রেফতার করেছে।

কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার বোমা- অস্ত্র

কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার বোমা- অস্ত্র

ভাটপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা সিং। মেঘনা মোড়ের কাছে তৃণমূলের এই কাউন্সিলরের বাড়ি। এদিন জগদ্দল থানার পুলিশ এই কাউন্সিলরের বাড়ি থেকে বাক্স ভর্তি বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। কাউন্সিলরের বাড়িতে একাধিক বাক্সে এই বোমা রাখা ছিল। সব মিলিয়ে বোমার সংখ্যা ছিল ৪৫ টি।

 জড়ির কাউন্সিলরের ছেলে, অভিযোগ অর্জুনের

জড়ির কাউন্সিলরের ছেলে, অভিযোগ অর্জুনের

অর্জুন সিং এদিন অভিযোগ করেছেন, সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে কাউন্সিলরের ছেলে নমিত সিং শুক্রবার রাত থেকে এলাকায় বোমা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। আরও অভিযোগ লোকজনকে বোমা নিয়ে তাড়াও করে সে। পরে কাউন্সিলরের বাড়ি থেকে বোমা এবং আগ্নেয়াস্ত্র উধ্ধার করা হলেও, পুলিশ নমিত সিংকে ধরছে না বলে অভিযোগ করেছেন অর্জুন সিং। তাঁর অভিযোগ নবান্ন থেকে তাঁকে থুনের পরিকল্পনা করা হয়েছে। পুলিশ এলাকার দুষ্কৃতীদের সাহায্য করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

গ্রেফতার অর্জুন সিং-এর আত্মীয়

গ্রেফতার অর্জুন সিং-এর আত্মীয়

অন্যদিকে কাউন্সিলর সুনীতা সিং-এর ছেলে নমিত সিং অভিযোগ করেছেন, বিজেপি নেতা সঞ্জয় সিং এবং প্রমোদ সিং তাকে মারধর করেছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রমোদ সিংকে গ্রেফতার করে বলে স্থানীয় সূত্রে খবর। এব্যাপারে অর্জুন সিং বলেছেন, যদি কেউ বোমা নিয়ে তাড়া করে, তাহলে কী সাধারণ মানুষ পুজো করবে? নমিতকে বোমা হাতে দেখে ক্ষিপ্ত জনতা তাঁকে মারধর করে বলে অভিযোগ করেছেন ব্যারাকপুরের সাংসদ।

সাংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সাংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এবারেরই শুধু নয়। এর আগে ভাটপাড়া থেকেই বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। তবে পুর নির্বাচনে অর্জুন সিংকে পর্যুদস্ত করে তৃণমূলের জয়ে পরে এই বোমা উদ্ধারের ঘটনায় তাৎপর্য অবশ্যই আছে। সাংসদের বাড়ির চারপাশে বেশ কিছু সিসিটিভি থাকলেও কেন এই ধরনের ঘটনা, তা নিয়ে প্রশ্ন করছেন, স্থানীয়দের একাংশ।
এর আগে অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্ত করে। তারপরেও এই ধরনের ঘটনায় ব্যারাকপুর কমিশনারেটের কাজ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এই ঘটনায় তৃণমূলের তরফে এলাকায় যড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+