Murshidabad: মোথাবাড়ি-মুর্শিদাবাদ হিংসায় জঙ্গি যোগ? "দাঙ্গা বলে লঘু করলে হবে না," বিস্ফোরক দাবি BJP বিধায়কের

Sreerupa Mitra Chaudhury: মালদহের মোথাবাড়ির পর মুর্শিদাবাদ। পৃথক কারণে বারবার অশান্তির বেনজির ছবি দেখেছ বাংলা। দুই ক্ষেত্রেই হিন্দু নিপীড়নের ছবি উঠে এসেছে। মুর্শিদাবাদে অত্যাচারিত হয়ে ভিটে ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হিন্দুরা। আর দুটি ঘটনা নিয়েই বিস্ফোরক দাবি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। মোথাবাড়ি থেকে সামশেরগঞ্জ, প্রত্যেক অশান্তির নেপথ্যে জঙ্গিমূলক কার্যকলাপ থাকতে পারে বলে দাবি বিজেপি বিধায়কের।

বিধায়কের মতে, কালিয়াগঞ্জ, সামশেরগঞ্জ, সুজাপুর, গুলাবগঞ্জ, মানিকচকের মতো এলাকাগুলিতে বারবার বোমা ফেটে শিশুদের আহত হওয়ার ঘটনা সামনে আসে। এধরনের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু কোথা থেকে বোমা অস্ত্র আসছে? বিধায়কের মতে, এই সমস্ত ঘটনাগুলি থেকেই স্পষ্ট ওই সমস্ত এলাকায় নিশ্চয়ই প্রচুর বোমা অস্ত্র মজুত রয়েছে। মালদহ ও মুর্শিদাবাদের নানা এলাকায় জঙ্গিগোষ্ঠীরা গোপন ডেরা করে রেখেছে বলে দাবি বিধায়কের।

sreerupa

বারবার সমস্ত ঘটনা সাম্প্রদায়িক অশান্তি বলে চালালে হবে না, দাবি বিধায়কের। তিনি আরও বলেন, "অশান্তির ঘটনা হিন্দু মুসলমান দাঙ্গা বলে চালিয়ে দিলে লঘু করা হবে। বড়সড় জঙ্গি ট্রেনিং মডিউল চলছে বলে মনে হয়। কারণ যারা অশান্তি করেছে, তাদের পরিচয় নিয়ে স্থানীয়দের মনে সংশয় রয়েছে। ধুমধাম করে ঘটনা ঘটল, তারপর শান্ত হয়ে গেল, সাম্প্রদায়িক অশান্তি বললে ভুল হবে। বিএসএফ পুলিশ নামার পরেও বোমা বিস্ফোরণ ঘটে গেল।"

Take a Poll

বোমা ফেটে শিশুদের আহত হওয়ার ঘটনা সম্পর্কে বলতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি বিধায়ক। ছোট ছোট শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকতে পারে বলে মত শ্রীরূপার। তিনি বলেন, "ছোট ছোট বাচ্চাগুলিকে কোথায় কেন ট্রেইন করা হচ্ছে দেখতে হবে। মালদহ মুর্শিদাবাদ শিশু পাচারের সোর্স এলাকা। এখান থেকে বড় বড় শহরে শিশু পাচার করা হয়। তাদের ট্রেনিং দিয়ে বিপথে চালিত করা হয়ে থাকতে পারে।"

অভিযুক্তদের নাম প্রকাশেরও দাবি তুলেছেন ইংরেজবাজারের বিধায়ক। তাঁর কথায়, "পুলিশ বারবার বলছে এতজন গ্রেফতার হয়েছেন। কিন্তু তাদের ছবি নাম প্রকাশ করতে হবে। পুলিশ অভিযুক্তদের নাম কারও হাতে দিচ্ছে না। এটা তো ডিজিটাল যুগ। পাবলিক ডোমেনে আসা উচিত অভিযুক্তরা আগে কী করতেন, এখন কীভাবে তারা অপরাধে সামিল হচ্ছেন। কেন নাম দেওয়া হচ্ছে না?" প্রশ্ন বিধায়কের।

মুর্শিদাবাদের ঘটনার আগে মোথাবাড়িতেও অশান্তি ছড়িয়েছিল। মালদহের মোথাবাড়ি অঞ্চলে কমপক্ষে হিন্দুদের ৬০-৭০ টি দোকান ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। দোকানে লুঠও করা হয় বলে দাবি। এছাড়াও হিন্দুদের ঘরবাড়ি আক্রমণ করা হয় ও নির্বিচারে গাড়িও ভাঙচুর করা হয় বলে ভিডিও প্রকাশ্য আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+