'আমাদের আলাদা করে থাকতে দিন', মমতার সরকারের চাপ বাড়িয়ে 'বাংলা-ভাগে'র ডাক বিজেপি বিধায়কের

North Bengal Separate State Demand: ফের বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুললেন বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় (Sikha Chatterjee)। আজ বৃহস্পতিবার বাজেট ভাষণে অংশ নেন। সেখানেই বিজেপি বিধায়ক উত্তরবঙ্গকে আলাদা করা নিয়ে কার্যত বিস্ফোরক দাবি করেন। বলেন, উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের দাবি হয়, উন্নয়ন করুন না হলে আমাদের আলাদা করে থাকতে দিন। বছরের পর বছর উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত।

আর এহেন দাবি ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক (North Bengal Separate State Demand)। ফের বাংলা ভাগের ইস্যুকে জাগিয়ে তুলে অশান্তির পরিবেশ তৈরি করতে চায় বলে পাল্টা দাবি শাসকদল তৃণমূলের। যদিও বঙ্গ বিজেপি এই ইস্যুতে বারবার বলেছে যে, কখনই তারা বাংলা ভাগের পক্ষে নয়। যে বা যারা বলছেন তা তাদের ব্যক্তিগত মত বলেও দাবি করেছে। যদিও বিজেপি বিধায়কের এহেন মন্তব্য নিয়ে এখনও মন্তব্য করেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Shikha Chatterjee

এই ইস্যুতে পরে বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, এটা আমার একার কথা না। উত্তরবঙ্গের মানুষের কথা। তারাও চান আলাদা হোক উত্তরবঙ্গ।। কারণ সেখানকার মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের বিধায়ক হিসেবে আমিও তাদের এই দাবি বিধানসভায় তুলে ধরলাম বলে মন্তব্য করেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের (Dabgram-Phulbari constituency in Jalpaiguri district) এই বিজেপি বিধায়ক।

এই ইস্যুতে কথা বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান শিখা চট্টোপাধ্যায়। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যান ঠিকই, কিন্তু যান নাচ গান করতে। হাতে গ্লাভস পড়ে নেচে আবার ফিরে যান। কোনও উন্নয়ন সেখানে করা হয়নি। মানুষ একটু খাবার জল পায় না। আর সেই কারণেই দিনের পর দিন উত্তরবঙ্গের মানুষ নিজেদের আলাদা হওয়ার দাবিকে আরও জোরালো করে তুলছে বলেও এদিন মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক।

বলে রাখা প্রয়োজন, গত লোকসভা নির্বাচনের আগে আলাদা রাজ্যের দাবিতে বিদ্রোহে নামেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আলাদা রাজ্যের দাবিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই নির্দল হয়ে ভোটের ময়দানে নামেন। তাঁর দাবি ছিল, আলদা রাজ্যের দাবিতে আন্দোলন হবে। দিল্লির নেতারা প্রার্থী হয়ে জিতে সাংসদ হয়ে পাহাড়ে আলাদা রাজ্যের দাবি ভুলে যান। আর সেই কারণেই নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান কার্শিয়াংয়ের বিদ্রোহী এই বিজেপি বিধায়ক। লোকসভা ভোটের আগে দলেরই বিধায়কের এহেন ঘোষণায় চরম অস্বস্তিতে পড়ে যায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই রেশ কাটতে না কাটতেই ফের উত্তরবঙ্গকে আলাদা করার দাবিতে সরব আরও এক বিজেপি বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+