মমতা সরকারকে উৎখাতের পণ করেছে বিজেপি, হুঙ্কার তেজস্বীর, পাল্টা গিলেন সৌগত
মমতা সরকারকে উৎখাতের পণ করেছে বিজেপি, হুঙ্কার তেজস্বীর, পাল্টা গিলেন সৌগত
কোনও আইনের শাসন নেই রাজ্যে। এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত থামবে না বিজেপি। পণ করেছে বিজেপি যুব মোর্চা। উত্তরবঙ্গ অভিযানে বিজেপির উপর পুলিসের হামলা নিয়ে সরব হলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। পুলিসের কাঁদানে গ্যাসের শেলে অসুস্থ হয়ে পড়েছিলে তেজস্বী। সেখান থেকে তাঁকে সরিয়ে যান সমর্থকরা

মমতা সরকারকে উৎখতের ডাক
মমতা সরকারকে উৎখাতের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় যুব মোর্চা সভাপতি তেজস্বী সূর্য। তিনি অভিযোগ করেছে রাজ্যে গণতন্ত্রকে খুন করেছে মমতা সরকার ও তাঁর পুলিস। এই সরকারকে উৎখান না করা পর্যন্ত চুপ করে বসবে না বিজেপি যুব মোর্চার কর্মীরা। পুলিসের সঙ্গে তৃণমূলের গুণ্ডারা মিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তেজস্বী সূর্য।

তৃণমূলের গুণ্ডারা হামলা চালিয়েছে
তৃণমূলের গুণ্ডারা পুলিসের সঙ্গে মিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। ইট, পাথর ছোড়া হয়েছে পুলিসের তরফ থেকে। এলোপাথারি রাবার বুলেট ছোড়া হয়েছে। বিজেপি নেতাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সৌমিত্র খাঁ এবং তেজস্বী সূর্য দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলেন কাঁদানে গ্যাসে।

সৌগত পাল্টা আক্রমণ
তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় পাল্টা আক্রমণ করে বলেছেন পুলিস যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। হিংসাত্মক আন্দোলন কখনও কাম্য নয়। বিজেপি অকারণে অশান্তি ছড়াচ্ছে। এবং অশান্তিতে প্ররোচনা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। নবান্ন অভিযানের সময়ও পুলিস যথেষ্ট ধৈর্য দেখিয়েছিল বলে দাবি করেছিলেন প্রশাসন। ঘটনার তীব্র নিন্দা করেছেন গৌতম দেব। এটা গণতান্ত্রিক আক্রমণ নয়। বাইরে থেকে সমাজ বিরোধী এনেছিল বিজেপি।

পুলিস তৃণমূলকর্মীদের মতো কাজ করছে
পুলিস তৃণমূলের কর্মীদের মতো কাজ করছে বলে অভিযোগ করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। সেকারণেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জরুরি হয়ে পড়েছে বলে দাবি করেছেন তিনি। বিজেিপর শান্তিপূর্ণ অভিযানে পুলিস নির্মম ভাবে হামলা চালিয়ে যা কোনও ভাবেই বিজেপি বরদাস্ত করবে না বলে অভিযোগ করেছেন কৈলাশ বিজয়বর্গীয়। পুলিসের রাবার বুলেটে এক কর্মী মারা গিয়েছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা।
ফের বঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েেছন কৈলাশ বিজয়বর্গীয়। তিনি অভিযোগ করেছেন রাষ্ট্রপতি শাসন জারি না হওয়া পর্যন্ত এই রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরবে না। পুলিস শুধু রাজনীতি করছে না অপরাধীর মতো কাজ করছে বলে আক্রমণ শানিয়েছেন িতনি। নবান্ন অভিযানের মতোই উত্তরকন্যা অভিযানের পরিস্থিতি তৈরি হয়েছে। লাগাতার কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। পাল্টা ইট ছোড়ে বিজেপি কর্মীরাও।












Click it and Unblock the Notifications