সিপিএমকে জায়গা করে দিচ্ছে তৃণমূল', লাল-সবুজের নতুন সমীকরণের ইঙ্গিত শমীক ভট্টাচার্যের

সিপিএমকে জায়গা করে দিচ্ছে তৃণমূল', লাল-সবুজের নতুন সমীকরণের ইঙ্গিত শমীক ভট্টাচার্যের

সিপিএমকে জায়গা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই ধর্মঘটকে নীতিগত সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে রুখতে সিপিএমকে জায়গা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই বারবার বুদ্ধদেব ভট্টাচার্য ও জ্যোতিবসুর নাম করা হচ্ছে। সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে সিপিএম-তৃণমূলের গোপন আঁতাতের অভিযোগ করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

শমীকের আক্রমণ

শমীকের আক্রমণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পরেই সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখতে সিপিএমকে জায়গা করে দিচ্ছে। সিপিএমের ধর্মঘটকে নীতিগত সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিএমকে ফের প্রাসঙ্গত করে তুলছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই বনধকে নীতিগত সমর্থন।

তৃণমূল-সিপিএম গোপন আঁতাত

তৃণমূল-সিপিএম গোপন আঁতাত

সিপিএম -তৃণমূল কংগ্রেসের গোপন আঁতাত তৈরি হয়েছে রাজ্যে। গেরুয়া শিবিরকে রুখতে সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের নাম করছে তৃণমূল কংগ্রেস। শমীক ভট্টাচার্য অভিযোগ করেছেন মমতা সরকারের আমলে কোনও শিল্প আসেনি রাজ্যে। বুদ্ধবাবুর আমলে এরচেয়ে বেশি বিনিয়োগ এসেছিল বলে দাবি করেছেন শমীক ভট্টাচার্য।

তৃণমূলকে প্রত্যাখ্যান করছে মানুষ

তৃণমূলকে প্রত্যাখ্যান করছে মানুষ

তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে। মেলা, খেলা আর মোচ্ছোবের সরকার হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর থেকে। মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই রাস্তায় শিক্ষকদের ব্যবহার করা হচ্ছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি। রাজ্য পরিচালনায় তৃণমূল কংগ্রেস সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেছেন তিনি। প্যারা টিচাররা এখনও তাই চাকরি পাননি বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

বিজেপিকে আক্রমণ মমতার

বিজেপিকে আক্রমণ মমতার

একুশের ভোটের জন্য বিজেপি সরকার বাংলাকে টার্গেট করা হচ্ছে বলে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৬ নভেম্বর ধর্মঘট ডেকেছিল বামেরা। সেই ধর্মঘটে তৃণমূল কংগ্রেস সামিল না হলেও তাকে নীতিগত সমর্থন করেন বলে নবান্নে সাংবাদিক বৈঠকে বলেছিলেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+