WB Assembly Bypolls Result: জেতা কেন্দ্রেও হার বিজেপির! সাংগঠনিক দুর্বলতা নাকি...
WB Assembly Bypolls Result: লোকসভার (Lok Sabha Election 2024) পর চার কেন্দ্রের বিধানসভা উপ নির্বাচনেও মুখ থুবড়ে পড়ল বঙ্গ বিজেপি! বিজেপির শক্তঘাঁটি বাগদা, রায়গঞ্জ, রাণাঘাট দক্ষিণ বিধানসভাতে বিপুল জয় তৃণমূলের। এমনকি মানিকতলাতেও হারতে হল বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে।
যদিও সেখানে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তিনি। এমনকি হাইকোর্টে (Calcutta High Court) যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু মতুয়া গড় হিসাবে পরিচিত বাগদা কিংবা রানাঘাটে কেন এমন ফল বিজেপির (WB Assembly Bypolls Result)?

এই প্রসঙ্গে যদিও বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের দাবি, কেন এমন অবস্থা অবশ্যই দল তা পর্যালোচনা করবে। তবে এই অবস্থা থেকে বিজেপি ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। তবে লোকসভার নিরিখে বাগদা, রায়গঞ্জ এবং রাণাঘাট দক্ষিণে কয়েক হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি, আর সেখানেই এমন ফলাফল নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা। তবে বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতাকেই এই ফলাফলের অন্যতম কারণ হিসাবে ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
যদিও এই প্রসঙ্গে যদিও শমীক ভট্টাচার্যের দাবি, এটাকে ওর্গানাইজেশনের ক্ষয় বলব না, যে প্রোটেকশনটা দেওয়ার প্রয়োজন ছিল তা দিতে পারিনি। এমনকি যে জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচন লড়াইয়ের কথা ছিল সেটাও পারা সম্ভব হয়নি বলে কার্যত মেনে নিয়েছেন এই বিজেপি নেতা। একই সঙ্গে কিছু ক্ষেত্রে মানুষকে ভুল বোঝানো হয়েছিল বলেও দাবি তাঁর।
শুধু তাই নয়, আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে বলেও মনে করেন বিজেপি নেতা। তাঁর কথায়, বাগদা এবং রানাঘাটের যে রেজাল্ট হয়েছে তা কখনই মানুষের প্রকৃত প্রতিফলন নয়। তবে বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শমিক ভট্টাচার্য। বলে রাখা প্রয়োজন, গত ১০ জুলাই বাগদা, রায়গঞ্জ, রাণাঘাট দক্ষিণ এবং মানিকতলায় ভোট হয়।
এই চার কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সন্ত্রাস ঘটে। এমনকি গুলি চলার মতো ঘটনাও সামনে আসে। যদিও এই বিষয়ে সরকারি কোনও বক্তব্য পাওয়া যায়নি। এই অবস্থায় আজ ১০ জুলাই ফলাফল প্রকাশ হতেই স্পষ্ট হয় তৃণমূল জয়ের। বেলা বাড়তে এই চার কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়ের মার্জিন ক্রমশ বাড়তে থাকে। যা অবশ্যই শাসকের কাছে স্বস্তির বার্তা বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications