জয়ের মার্জিনে শঙ্কিত তৃণমূলের বর্ষীয়ান নেতারা! রাজ্যে জ্বালানির দাম কমানোর দাবিতে পথে নামার হুঁশিয়ারি বিজেপির

জয়ের মার্জিনে শঙ্কিত তৃণমূলের বর্ষীয়ান নেতারাই!রাজ্যে জ্বালানির দাম কমানোর দাবিতে পথে নামার হুঁশিয়ারি বিজেপির

বিজেপি (BJP) ও এনডিএ (NDA) শাসিত রাজ্যগুলির মতো বাংলাতেও পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) মূল্য কমানোর দাবিতে বিজেপি আন্দোলনে নামবে। এদিন সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপি (BJP) মুখপাত্র শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি দাবি করেছেন, জ্বালানির মূল্য হ্রাসের সঙ্গে ভোটের হারের কোনও সম্পর্ক নেই। একইসঙ্গে তিনি তৃণমূলের জয়ের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন।

 সরকার দাবি করেনি সমস্থার সমাধান হয়ে যাবে

সরকার দাবি করেনি সমস্থার সমাধান হয়ে যাবে

কেন্দ্রীয় সরকার পেট্রোলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা শুল্ক কমিয়েছে। বিরোধীদের তরফে আরও দাম কমানোর দাবি তোলা হয়েছে। এব্যাপারে রাজ্য বিজেপির মুখমাত্র শমিক ভট্টাচার্য বলেছেন, সরকার কখনও দাবি করেনি এই মূল্য হ্রাসে সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেছেন, বিজেপি মনে করছে কঠিন পরিস্থিতিতে সদর্থক পদক্ষেপ নিয়েছে সরকার। তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসরণ করে যেমন একাধিক সরকার শুল্ক কমিয়েছে, তেমনই বাংলার সরকারেরও উচিত শুল্ক হ্রাস করা।

জ্বালানির মূল্য হ্রাসের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই

জ্বালানির মূল্য হ্রাসের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই

তিনি দাবি করেছেন, পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাসের সঙ্গে এই নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তিনি বলেছেন, হিমাচল প্রদেশে বিজেপি পরাজিত হয়েছে কিংবা যে জায়গায় বিজেপি জয়ী হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের মতো রিগিং কিংবা ছাপ্পা ভোটের অভিযোগ ওঠেনি। কংগ্রেস অসমের ক্ষেত্রে অভিযোগ করতে পারবে না, যে তারা মিটিং করতে পারেনি। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে না হলেও, বাইরের সব রাজ্যে মানুষের ইচ্ছার প্রতিফলন হয়েছে ভোটের বাক্সে।

জয়ের মার্জিনে শঙ্কিত তৃণমূলের বর্ষীয়ান নেতারাই

জয়ের মার্জিনে শঙ্কিত তৃণমূলের বর্ষীয়ান নেতারাই

রাজ্যে বিজেপি পরাজিত হয়েছে, মেনে নিয়েছেন শমিক ভট্টাচার্য। এর সঙ্গে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে হারের মার্জিন দেখে বিজেপি নয়, তৃণমূল প্রতিষ্ঠার সময়ের নেতারা কিংবা বর্ষীয়ান নেতারা আতঙ্কিত। তাঁরা এই ব্যবধানে অশনি সংকেত দেখছেন। প্রসঙ্গত দিনহাটা তৃণমূল প্রার্থী মোট প্রাপ্ত ভোটের ৮৪.১৫ শতাংশ, খড়দহে ৭৩.৫৯ শতাংশ এবং গোসাবায় ৮৭.১৯ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। যা নিয়ে সব বিরোধীই প্রশ্ন তুলতে শুরু করেছে।

 ভাইফোঁটার পর থেকে পথে বিজেপি

ভাইফোঁটার পর থেকে পথে বিজেপি

জ্বালানির দাম কমাতে রাজ্য সরকারও তাদের দায়িত্ব পালন করুক। এমনটাই দাবি করেছেন বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। তিনি বলেছেন, এঁরাই তো রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন, কিন্তু এখন নীরব। কেন্দ্রের সিদ্ধান্ত ঘোষণার পরে বেশ কয়েকটি বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্য জ্বালানির মূল্য কমিয়েছে। যদি রাজ্যের শাসকদল নীরব থাকে তাহলে রাজ্যে জ্বালানির মূল্য কমানোর দাবিতে এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভাইফোঁটার পর থেকে রাস্তায় নামবে বিজেপি। সারা রাজ্যেই এই আন্দোলন শুরু করা হবে।

হিসেব দেয়নি, তাই টাকা পায়নি

হিসেব দেয়নি, তাই টাকা পায়নি

রাজ্য সরকার প্রায় সময়ই বকেয়া না পাওয়ার অভিযোগ করে থাকে। এব্যাপারে জবাব দিতে গিয়ে শমিক ভট্টাচার্য বলেছেন, ম্যাচিং গ্র্যান্ট যদি না থাকে এবং সময় মতো যদি হিসেব জমা দেওয়া না হয় তাহলে কেন্দ্রের টাকা পাওয়া যায় না। তিনি বলেছেন, অনেক প্রকল্পের টাকাই রাজ্য সরকার কাজে লাগায় না, ফেরত যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ভারতের কোন বিজেপি শাসিত রাজ্য বেশি টাকা পেয়েছে কিংবা অবিজেপি রাজ্যগুলির সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, এম উদাহরণ তারা সামনে নিয়ে আসুক।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+