আলুর দাম বাড়িয়ে টাকা খাচ্ছে তৃণমূলের ফড়েরা, রাজ্যপাল ধনখড়কে নালিশ বিজেপি নেতার

আলুর দাম বাড়িয়ে টাকা খাচ্ছে তৃণমূলের ফড়েরা, রাজ্যপালকে নালিশ বিজেপি নেতার

মোদী সরকারের কৃষি বিলের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা আলুর দাম বৃদ্ধি নিয়ে শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করাল বঙ্গ বিেজপি। জয়প্রকাশ মজুমদার আলুর দাম বৃদ্ধি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে অভিযোগ জানিয়েছেন। বিজেপি নেতা অভিযোগ করেছেন, শাসক দলের ফড়েরাই আলুর দাম বাড়িয়ে টাকা খাচ্ছে। এদিকে বুধবার কৃষি বিলের প্রতিবাদে পথে নামে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন।

আলুর দাম বাড়িয়ে টাকা খাচ্ছে তৃণমূল

আলুর দাম বাড়িয়ে টাকা খাচ্ছে তৃণমূল

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমজার রাজ্যে আলুর দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন,তৃণমূলে ফড়েরা আলুর দাম বাড়িয়ে টাকা খাচ্ছে। এই নিয়ে সরাসরি রাজ্যপালের কাছে নালিশ ঠুকেছেন তিনি। রাজ্যে লাগাতার আলুর দাম বৃদ্ধির পিছনে তৃণমূলের ফড়ে আর কাটমানি ফাঁদ দায়ী বলে অভিযোগ করেছেন তিনি।

কৃষিবিলের বিরোধিতা

কৃষিবিলের বিরোধিতা

মোদী সরকারের কৃষি বিলের বিরোধিতায় প্রথম থেকেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদে সাসপেন্ড করা হয় তৃণমূলের দুই সাংসদকে। তার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রীও। আজ আবার এই বিলের প্রতিবাদে রাষ্ট্রপতির কাছে দরবার করবেন বিরোধীরা।

মমতাকে আক্রমণ

মমতাকে আক্রমণ

কৃষিনিধি প্রকল্প কেন রাজ্যে চালু করা হচ্ছে না তা নিয়ে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন রাজ্যপাল জগদীর ধনখড়। তিনি গতকাল সাংবাদিক বৈঠককে সরাসরি অভিযোগ করেছেন রাজ্য সরকার রাজ্যের কৃষকদের বঞ্চিত করছেন। মমতা কৃষিনিধি প্রকল্প রাজ্যের মাধ্যমে চালু করার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছিলেন। এই নিয়েও প্রশ্ন তুলেছেন ধনখড়।

কৃষি বিলের বিরোধিতায় আন্দোলন

কৃষি বিলের বিরোধিতায় আন্দোলন

এদিকে মোদী সরকারের কৃষি বিলের বিরোধিতায় আজ পথে নামছে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন। দুপুরে প্রতিবাদ মিছিল করার কথা তৃণমূলের ছাত্র যুব সংগঠনের। একুশের ভোটের আগে মোদী সরকারের কৃষিবিলকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+