মমতার ডাকে সাড়া দিয়ে 'ঘরওয়াপসি' নেতা-কর্মীদের, বিজেপিতে ভাঙনের ধারা অব্যাহত

মমতার ডাকে সাড়া দিয়ে ঘরওয়াপসি নেতা-কর্মীর, বিজেপিতে ভাঙন অব্যাহত

মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানের পর থেকে জেলায় জেলায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত। হুগলির তারকেশ্বরে তিন শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। বিজেপি নেতা লাল্টু বাগের নেতৃত্বে তাঁদের তৃণমূলে ঘরওয়াপসি হয়। তাঁরা তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

বিজেপিতে মোহভঙ্গ, ফের তৃণমূলে

বিজেপিতে মোহভঙ্গ, ফের তৃণমূলে

বিজেপির দলত্যাগী নেতার অভিযোগ, বিজেপিতে গেলেও তাঁদের কোনও গুরুত্ব দেওয়া হত না। গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাঁর উপর হামলা হয়েছিল। তাঁকে জেল খাটতেও হয়েছিল বিজেপিতে গিয়ে। বিজেপির প্রতি তাঁর ও তাঁর অনুগামীদের মোহভঙ্গ হয়েছে। সেই কারণেই দিদির ডাকে সাড়া দিয়ে ফের পুরনো দলে ফিরলেন তাঁরা।

বিজেপির সাফাই ওঁরা দুর্নীতিগ্রস্ত

বিজেপির সাফাই ওঁরা দুর্নীতিগ্রস্ত

যদিও বিজেপির কটাক্ষ, দলে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। তাই দলে গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছিল তাঁদের। তাঁরাই এখন ভিড় জমিয়েছেন তৃণমূলে। বিজেপিতে ওঁরা ব্রাত্য ছিলেন। ওঁদের দলত্যাগে কোনও ক্ষতি হবে না বিজেপির। বিজেপি এখানে শক্তিশালীই রয়েছে। কোনও শক্তিক্ষয় হয়নি বিজেপির।

বিপদের সময়ে পাশে তৃণমূল, তাই দলবদল

বিপদের সময়ে পাশে তৃণমূল, তাই দলবদল

বিজেপি ত্যাগী লাল্টু বাগের কথায়, বিপদের সময়ে পাশে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপিতে গিয়ে তাঁরা যে ভুল করেছিলেন তা এতদিনে বুঝতে পেরেই সিদ্ধান্ত নিই ফের তৃণমূলে ফিরে আসার। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে তাঁরা ফিরে আসেন পুরনো দলে।

পর পর দুদিন তৃণমূলে যোগদান

পর পর দুদিন তৃণমূলে যোগদান

গত ১৩ অগাস্টও তিন শতাধিক কর্মী তারকেশ্বের যোগ দিয়েছিলেন তৃণমূলে। এভাবে প্রতিদিনই বিজেপির শক্তিক্ষয় হচ্ছে। কেন বিজেপি নেতা-কর্মীদের ধরে রাখতে পারছে না তা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। তবে কি বিজেপি নেতাদের অন্তর্দ্বন্দ্বের ফলেই বিজেপির নিচুতলায় প্রভাব পড়ছে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+