Amit Malviya: তৃণমূল নেতাদের গলায় ‘যোগ্য’ লেখা আই-কার্ড, চাকরিহারাদের নিয়ে মমতার বৈঠকে ওরা কারা? সরব বিজেপি
Amit Malviya: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের নিয়ে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। যদিও বৈঠকে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে অনেককে নিয়েই প্রশ্ন উঠেছে। বিজেপি নেতা সজল ঘোষের ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, সিটি কলেজের ভাইস প্রিন্সিপালকে চাকরিহারা যোগ্য শিক্ষক পরিচয়ে বৈঠকে থাকতে দেখা গিয়েছে। মঙ্গলবার এনিয়ে মমতার সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতা অমিত মালব্যও।
সোমবার রাতে বিজেপি নেতা সজল ঘোষ ফেসবুক পোস্টে দাবি করেন, মমতার নেতাজি ইন্ডোরের বৈঠকে আমহার্স্ট স্ট্রিট সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল তথা তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার ভাইস প্রেসিডেন্ট মহিতোষ গায়েন যোগ্য শিক্ষক হিসেবে নেতাজি ইন্ডোরের বৈঠকে যোগ দেন। সজলের পোস্টে ছবিতেও দেখা গিয়েছে, ওই ব্যক্তির গলায় ঝুলছে 'আমরা যোগ্য' লেখা আইডেন্টিটি কার্ড। পোস্টে খোঁচা দিয়ে সজল লেখেন, "যোগ্য শিক্ষকই বটে!"

সজল আরও লেখেন, "লজ্জা লাগে ভাবতে যে, এই কলেজটায় একদিন আমি পড়তাম। আজকের আরও অনেক তৃণমূল নেতারাও এই কলেজ থেকে পাস করেছেন। নিজের কলেজের অসম্মান বাঁচাতে এইটুকু শিরদাঁড়া তারা অন্তত দয়া করে দেখাবেন। আরও লজ্জার বিষয়, বর্তমান শিক্ষামন্ত্রী, তিনিও এই কলেজের অধ্যাপক ছিলেন। সম্ভবত তার দয়াতেই এই ধরনের অযোগ্যরা আজকে এত বড় জায়গায়। এই ধরনের নরকের কীটদের অনতিবিলম্বে গ্রেফতার করে শুলে চড়ানো উচিত।"
সজলের পোস্টের সূত্রেই বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য বলেন, "মমতার সভায় সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল যোগ্য প্রার্থীর আই কার্ড পরেছেন। আৎ এদিকে ভোর ৩টে থেকে দাঁড়িয়ে কোথা থেকে পাস পাবেন, তা বুঝেই উঠতে পারলেন না বহু যোগ্য চাকরিহারা। ৫০০ টাকা দিয়ে কেউ কেউ আবার অ্যাডমিট কার্ড তৈরি করিয়েছেন। পাস হাতে অনেক অযোগ্যদেরও দেখা গিয়েছে। অনেক যোগ্যদের আবার ঢুকতেই দেওয়া হয়নি।"
অমিত মালব্য বলেন, "দুর্নীতির সপক্ষে আওয়াজ একজড়ো করছে তৃণমূল, এটা সত্যিই লজ্জার। আশ্চর্যজনকভাবে তৃণমূল নেতাদের যোগ্য প্রার্থী সাজিয়ে স্টেজে তোলা হয়েছে মমতার প্রশংসা করার জন্য। যদি মমতা যোগ্য প্রার্থীদের জেনেই থাকেন, তাহলে তাদের নামের তালিকা সুপ্রিম কোর্টে দিচ্ছেন না কেন?"
There must be a limit to betrayal!
— Amit Malviya (@amitmalviya) April 8, 2025
At yesterday’s event organized by West Bengal Chief Minister Mamata Banerjee for those affected by the SSC scam, a deeply disturbing incident occurred. To inflate attendance, Mahitosh Gayen — Vice Principal of the esteemed City College in… pic.twitter.com/TZM0i0apkN
আরও একটি ভিডিও শেয়ার করেছেন বিজেপি নেতা। সেখানে দেখা যাচ্ছে, নেতাজি ইন্ডোরের বৈঠকে নিজেকে স্বেচ্ছাসেবক বলে দাবি করছেন এক ব্যক্তি। অমিত মালব্যের অভিযোগ, হলুদ পাঞ্জাবি পরিহিত ওই ব্যক্তি তৃণমূল নেতা।
মালব্যর আরও দাবি, নদিয়ার ধানতলার বাসিন্দা সাধন দে নামে ওই ব্যক্তির শ্যালিকা হিজুলি ১নং গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুরের ৯০/১১৫ নং বুথের সদস্য। শেষে মালব্যের প্রশ্ন, যারা প্রকৃত অর্থেই জীবিকা হারিয়েছেন, তাদের সঙ্গে এক সারিতে নিজেদের রেখে কী প্রমাণ করতে চাইছেন এই তৃণমূল নেতারা?












Click it and Unblock the Notifications