মণীশ খুনে সিবিআই-এর দাবিতে চাপ বাড়াচ্ছে বিজেপি! রাজ্যপালের কাছে মুকুলের দাবিতে চাঞ্চল্য

মণীশ খুনে সিবিআই-এর দাবিতে চাপ বাড়াচ্ছে বিজেপি! রাজ্যপালের কাছে মুকুলের দাবিতে চাঞ্চল্য

দলের নেতা মণীশ শুক্লা (manish shukla) খুনে সিবিআই তদন্তের দাবি চাপ বাড়াতে রাজ্যপালের দরবারে বিজেপি(bjp) । এদিন বিজেপির সহ সভাপতি মুকুল রায়ের (mukul eroy) নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যপাল জগদীর ধনখড়ের (jagdeep dhankhar) সঙ্গে দেখা করেন। বিষয়টি নিয়ে পরে টুইটও করেন রাজ্যপাল।

রাজ্যপালের দরবারে বিজেপি

রাজ্যপালের দরবারে বিজেপি

রাজ্যপাল এদিন দুপুরে টুইট করে মণীশ শুক্লা খুনে সিবিআই তদন্তের দাবিতে তাঁর কাছে বিজেপির প্রতিনিধি দলের যাওয়ার কথা জানিয়েছেন। এই খুনকে যে বিজেপি রাজনৈতিক খুন বলছে সেই কথাও উল্লেখ করেন রাজ্যপাল।

বিজেপির অভিযোগ

বিজেপির অভিযোগ

মুকুল রায়ের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জয়প্রকাশ মজুমদার এবং সব্যসাচী দত্ত। রাজ্যপাল বলেছেন, বিজেপি অভিযোগ করেছে, সিআইডি এি তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে।

মুকুল রায়ের অভিযোগ

মুকুল রায়ের অভিযোগ

এদিন মুকুল রায় সংবাদ মাধ্যমকে বলেন, সিআইডি তদন্ত কী হতে পারে, তা তাঁর ব্যক্তিগত জীবনে এই দলে থেকে দেখেছেন বলে জানিয়েছেন মুকুল রায়।

অর্জুন সিং অভিযোগ করেছিলেন

অর্জুন সিং অভিযোগ করেছিলেন

এর আগে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছিলেন এই খুনে বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এব্যাপারে তিনি একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন দেখিয়ে দাবি করেন, সিআইডির গোপন কথোপকথন। এই মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।

সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা

সিবিআই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা

ইতিমধ্যেই মণীশ শুক্লা খুনে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দায়ের করা সেই আবেদনে বলা হয় রাজ্যের আইনশৃঙ্খলায় সাধারণ মানুষ আস্থা হারিয়েছেন। বিজেপির তরফে হাইকোর্টে মামলাটি করেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। প্রসঙ্গত তিনি নিজেও বিজেপি নেত্রী।

সিবিআই তদন্ত চেয়ে মোমবাতি মিছিল

সিবিআই তদন্ত চেয়ে মোমবাতি মিছিল

শুক্রবার বিজেপির তরফে এই মামলায় সিবিআই তদন্ত দাবি করে ব্যারাকপুর থেকে টিটাগড় পর্যন্ত মোমবাতি মিছিল করা হয়। মিছিলটি ছিল মৌন। অর্জুন সিং-সহ প্রত্যেকের হাতেই ছিল মোমবাতি। মিছিলটি টিটাগড়ে বিজেপি পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। যেখানে গুলিতে মারা গিয়েছিলেন বিজেপি নেতা মণীশ শুক্লা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+