জহরের ইস্তফা দুর্নীতি ও আরজি কর কাণ্ডের প্রতিবাদে! মমতা-বিনীতের পদত্যাগের জোরালো দাবি বিজেপির

Jawahar Sircar Quits: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের ইস্তফা। রাজনীতিই ছেড়ে দেওয়ার কথা জানিয়ে পদত্যাগের কথা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর তাতেই তৃণমূলে যেমন আলোড়ন পড়ে গিয়েছে, তেমনই বিজেপিও ফের জোরালোভাবে দাবি জানাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের।

Jawahar Sircar Quits

জহরের চিঠিতে উল্লেখযোগ্য বিষয় তৃণমূলের লাগামছাড়া দুর্নীতি ও আরজি কর কাণ্ডের প্রতিবাদ। জহর সরকার লিখেছেন, ২০২২ সালে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চূড়ান্ত দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখে প্রকাশ্যে মতামত দিই যে দল ও সরকারের এই ব্যাপারে অত্যন্ত সক্রিয় হওয়া প্রয়োজন। তখন দলের অনেক বর্ষীয়ান নেতা আমাকে হেনস্থা করেন।

জহর মমতাকে লিখেছেন, তখন আমি পদত্যাগ করা থেকে বিরত ছিলাম এই আশা নিয়ে যে আপনি কাটমানি ও আর্থিক দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।...আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী তখন অনুরোধ করেন আমি যেন সংসদে থেকে দিল্লির ক্ষমতাসীমন দল ও সরকারের দ্বারা ভারতবর্ষের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাকস্বাধীনতারউপর তীব্র আক্রমণের বিরুদ্ধে নিরন্তর প্রতিবাদ চালিয়ে যাই।

জহর আরও লিখেছেন, আমি আমার দায়িত্ব পালন করলাম। কিন্তু আমার রাজ্যে দুর্নীতি আর দলের একাংশের নেতাদের অন্যায় দাপট দেখে হতাশাগ্রস্ত হলাম। দেখলাম রাজ্য সরকার সামলাতে পারছে না।...আমি অবাক হই আর রাগও হয় যখন দেখি বহু নির্বাচিত পঞ্চায়েত সদস্য ও পৌরসভার সদস্য গাড়ি ব্যবহার করছে। এই সব দেখে নাগরিক হিসেবে শুধু আমার নয়, সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের বেদনা তীব্র হয়ে ওঠে।

জহরের দাবি, এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি, এর কারণ কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশীশক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কখনও দেখিনি। এমনকী যখন সরকার তথ্যমূলক বা সত্য কোনও বক্তব্যও মানুষের সামনে রাখছে, তাঁরা একেবারেই বিশ্বাস করছেন না।

আরজি কর কাণ্ডের জন্য মমতার সরকারকে তাঁরই দলের সাংসদ নিশানা করলেন। দলনেত্রীকে পুরানো মেজাজে দেখতে না পাওয়ার হতাশাও ব্যক্ত করলেন। দীর্ঘদিন মমতার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা বা আলাপ করতে না পারার কথাও জানিয়েছেন জহর।

জহর নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকারের বড় সমালোচক। তাঁর আপত্তিজনক কিছু বক্তব্যের জন্য ঘৃণা প্রকাশ করলেও জহর তৃণমূলের সমালোচনা করায় আসরে নেমে পড়েছে বিজেপি। এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিনীত গোয়েলের পদত্যাগের দাবি আরও জোরালো করেছেন অমিত মালব্য।

তিনি লিখেছেন, জহর সরকার সাংসদ পদ ছেড়েছেন লাগামহীন দুর্নীতি ও আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত সামলাতে পুরোপুরি ব্যর্থ হওয়ায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও উচিত পদত্যাগ করা। তিনি তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনের ঘটনার তথ্যপ্রমাণ লোপাট করেছেন নগরপাল বিনীত গোয়েলকে নিয়ে।

মালব্যর দাবি, মমতা ও বিনীত পদত্যাগ না করলে স্বচ্ছ্ব ও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। আরজি কর কাণ্ডের ঘটনার পর ৭২ ঘণ্টায় মমতা ও বিনীতের টেলিফোনিক কথোপকথনের রেকর্ড জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিজেপি। ওই কথোপকথনও তদন্তের আওতায় আনার দাবি উঠেছে। সত্য উদ্ঘাটনে মমতা ও বিনীতের পলিগ্রাফ টেস্টের দাবি করেছেন মালব্য। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+