West Bengal Lok Sabha Election Results: গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বিজেপি এজেন্টদের! বিস্ফোরক ববি
West Bengal Lok Sabha Election Results: আর মাত্র কিছুক্ষণের মধ্যেই! এরপরেই স্পষ্ট হবে দিল্লির মসনদে কে আসতে চলেছে। বাংলাতেও ফলাফল কি হবে তাও জানা যাবে। এর মধ্যেই অভিযোগ-পাল্টা অভিযোগ। নির্বাচনের দিনে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ডায়মণ্ডহারবার লোকসভা আসনে।
একাধিক জায়গায় তৃণমূল নেতা-কর্মীদের বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। এমনকি আজ মঙ্গলবারও একই ছবি দেখা গেল।

ডায়মণ্ডহারবার লোকসভা কেন্দ্রের ভোট গণনা (West Bengal Lok Sabha Election Results) হচ্ছে যাদবপুরে। এদিন সকালে বিজেপি এজেন্টরা গণনা কেন্দ্রে ঢুকলে তাঁদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি মারধর করা হয় বলেও অভিযোগ।
ববি বলেন, ভোটের নামে প্রহসন হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। আর এজন্য এই সমস্ত কাজ করছেন। ভোটের দিনে অবাধ ছাপ্পা হয়েছে। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। ঘটনার প্রতিবাদে গণনা কেন্দ্রের বাইরেই ধর্নায় বসেছেন তিনি। নির্বাচন কমিশন কিছু করছে না বলেও অভিযোগ অভিজিৎ দাস ববির।
অন্যদিকে উত্তেজনা তৈরি হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেও (West Bengal Lok Sabha Election Results)। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূলের। পাল্টা জয় শ্রী রাম স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা-কর্মীরা। যা নিয়ে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, অর্জুন সিংয়ের সঙ্গে লোক নেই। আর সেই কারণে গণনা কেন্দ্রে এসে উত্তেজনা তৈরি করছে। কিছুক্ষণের মধ্যেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে বলে দাবি তৃণমূল নেতার।
অন্যদিকে ঘটনা প্রসঙ্গে অর্জুন সিং জানান, জয় বাংলা স্লোগান দিয়ে ভাবছে অর্জুন সিং ভয় পেয়ে যাবে। এই সব করে কিছু হবে না। মানুষ যা জবাব দেওয়ার দিয়ে দিয়েছে। অন্যদিকে বারাকপুরের তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেন, উত্তেজনা না থাকলে লড়াই দিয়েছে। মানুষ ব্যালটে জবাব দিয়েছে। উত্তর পেয়ে যাবে।
বলে রাখা প্রয়োজন, রাজ্যের ৪২ আসনের ভোট গণনা আজ মঙ্গলবার। রাজ্য জুড়ে মোট ৫৫ টি গণনা কেন্দ্রে প্রদত্ত ভোটের গণনা করা হবে। এই ৫৫ টি গণনা কেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। গণনা কেন্দ্রের একদম প্রথম ভাগে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।












Click it and Unblock the Notifications