ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন

ভোটের আগেই জোরকদমে প্রার্থী তালিকা প্রকাশের কাজ চালাচ্ছে বিজেপি। আজ (মঙ্গলবার) দলের চতুর্থ দফার তালিকায় আরও ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ফলে বেশিরভাগ আসনেই প্রার্থী চূড়ান্ত করে ফেলল পদ্ম-শিবির।

-

এই তালিকায় চৌরঙ্গী কেন্দ্রে সদ্য কংগ্রেস ছাড়া সন্তোষ পাঠককে প্রার্থী করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বাগদায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর প্রার্থী হয়েছেন। এছাড়াও সিতাইয়ে আশুতোষ বর্মা, ফলতায় দেবাংশু পন্ডা, মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিক, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, নাটাবাড়িতে গিরিজাশঙ্কর রায়, সোনারপুর উত্তরে দেবাশিস ধর এবং পাঁচলায় রঞ্জন কুমার পালকে প্রার্থী করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে পীযূসকান্তি দাস, গড়বেতায় প্রদীপ লোধা, বাঁশদ্রোণীতে অরিজিৎ রায় এবং মেমারিতে মানব গুহকে টিকিট দেওয়া হয়েছে।

এদিকে আবার ময়নাগুড়ি কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি দল। এর আগে গত ১৯ মার্চ এই কেন্দ্রের প্রার্থী হিসাবে কৌশিক রায়কে বেছে ছিল বিজেপি। আজ (মঙ্গলবার) তাঁর বদলে নতুন করে ডালিম রায়কে প্রার্থী করা হয়েছে।

সমস্তটা মিলিয়ে, এই তালিকা প্রকাশ হওয়ার পর বিজেপির আর মাত্র কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। তৃণমূল ইতিমধ্যেই সমস্ত আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে।

উল্লেখ্য, রাজ্যের ২৯৪টি আসনে ভোট হবে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল, আর ফল প্রকাশ হবে ৪ মে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+