কয়লা পাচার কাণ্ডে জামিন বিকাশ মিশ্রের, বড় ধাক্কা সিবিআইয়ের
কয়লা পাচার কাণ্ডে জামিন বিকাশ মিশ্রের, বড় ধাক্কা সিবিআইয়ের
তদন্তের মাঝেই হঠাৎ ধাক্কা সিবিআইয়ের। কয়লা পাচার এবং গরুপাচার কাণ্জে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর আদালতে। বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। বিনয় মিশ্রকে এখনও গ্রেফতার করতে পারেিন সিবিআই। তার খোঁজে ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করেছে। তারপরেও বিনয় মিশ্রের সন্ধান পাচ্ছে না সিবিআই। তার মাঝে আবার বিকাশ মিশ্রের জামিন মেলায় চাপ বেড়েছে সিবিআইয়ের।

জামিন বিকাশ মিশ্রের
কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে জামিন দিল আদালাত। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর করে। বিনয় মিশ্রের হদিশ মেলার আগেই বিকাশ মিশ্রের জামিনে চাপ বেড়েছে সিবিআইয়ের। তবে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে বিকাশ মিশ্রকে। জামিনে থাকাকালীন কলকাতা পুর এলাকার বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। কয়লা পাচার মামলার প্রতিটি শুনানিতে তাঁকে আসানসোল কোর্টে হাজিরা দিতে হবে। পাসপোর্ট জমা দিতে হবে আদালতে। চিকিৎসার জন্য কোথাও যেতে গেলে সিবিআইয়ের অনুমতি নিয়ে তবে যেতে পারবেন তাঁরা।

গরু পাচার কাণ্ডেও জড়িত বিকাশ
শুধু কয়লা পাচার কাণ্ড নয় গরু পাচার কাণ্ডে জড়িত রয়েছেন বিকাশ মিশ্র। সেকারণে হঠাৎ করে তার জামিনে চাপে পড়েছে সিবিআই। গরু পাচার কাণ্ডের একাধিক তথ্য রয়েছে বিকাশ মিশ্রের কাছে। তাঁকে জেরা করছিল সিবিআই। বিশেষ করে বিনয় মিশ্র কোথায় রয়েছে তা জানতে জেরা করা হচ্ছিল। বিকাশ মিশ্রকে জেরা করে একাধিক তথ্য হাতে পেয়েছে সিবিআই। হঠাৎ করে সিবিআই হেফাজত থেকে জামিন মেলায় অনেকটাই চাপ বেড়েছে সিবিআইয়ের।

কোথায় আছেন বিনয় মিশ্র
গত ৮ এপ্রিল বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিনয় মিশ্রের খোঁজ পায়নি তাঁরা। সূত্রের খবর, প্রশান্ত মহাসাগরের ভানুয়াটু নামে কোনও দ্বীপে আশ্রয় নিয়েছেন তিনি। তার খোঁজে ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারি করা হয়েছে। তাঁর সন্ধানেও খোঁজ চলছে। ভানুয়াটুর নাগরিকত্ব নিয়ে নিয়েছেন তিিন। সেখানে আশ্রয় পেয়েছেন বিনয় মিশ্র।

গ্রেফতার কেষ্ট
গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। তাঁকে জেরা করে একাধিক তথ্য জানার চেষ্টা চলছে। কিন্ত সিবিআইয়ের সঙ্গে অসহযোগিতা করছে সিবিআই। তদন্তকারীরা কেষ্টর বিপুল সম্পত্তর হদিশ পেয়েছে। সিবিআই বীরভূমের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে। সেখানেও কেষ্টর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। তদন্তকারীরা জানিয়েছে, পুজোর মধ্যেও একাধিক জায়গায় তল্লাশি চালাবে সিবিআই।












Click it and Unblock the Notifications