Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Big Breaking News: শবদেহ দাহ করতে যাওয়ার সময়ে ভয়াবহ দুর্ঘটনায় রাজ্যে মৃত ১৮

সাত-সকালে মারাত্মক দুর্ঘটনা। নদিয়ার রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। এখনও পর্যন্ত প্রায় ১৭ জনেরও বেশী মানুষের মৃত্যুর খবর পাওয় যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় আহত আরও বেশ কয়েকজনের। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে

সাত-সকালে মারাত্মক দুর্ঘটনা। নদিয়ার রাজ্য সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। এখনও পর্যন্ত প্রায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয় যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় আহত আরও বেশ কয়েকজনের। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

ভয়াবহ দুর্ঘটনায় রাজ্যে মৃত ১৭

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠ সংলগ্ন এলাকাতে। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল কান্ড। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা।

জানা যাচ্ছে, শবদেহ দাহ করতে যাওয়ার সময়ে ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ এবং বেশ কয়েকজন মহিলা আছে বলে জানা যাচ্ছে। এমনকি বেশ কয়েকজন শিশুও আছে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বাগদা থানার পারমদন ফরেস্ট এলাকার এক বাসিন্দার মৃত্যু হয় শনিবার রাতে।

আর সেই মৃতদেহ সৎকার করতে যাওয়ার সময়ে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সুত্রে খবর, ওই বাসিন্দার মৃতদেহ সৎকার করতেই পরিবার এবং স্থানীয় মানুষজন একটি ট্রাকে করে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা হন।

জানা যায়, সব মিলিয়ে ওই ট্রাকে করে মোট ৪০ জন শশ্মানের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রওনা হতেই রাজ্য সড়কের উপর ঘটে যায় মারাত্মক ওই দুর্ঘটনা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই লড়াইতে ধাক্কা মারে যাত্রী বোঝাই ওই ট্রাকটি। ভয়াবহ ওই দুর্ঘটনাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেশ কয়েকজনের।

জানা যায়, রাত দুটো নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ভয়ঙ্কর শব্দে ঘুম ভেঙ্গে যায় স্থানীয় মানুষজনদের। ছুটে আসেন ঘটনাস্থলে। দ্রুত উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষজন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। যদিও দ্রুত হাসপাতালে পাঠানো হয় আহতদের। আহতদের মধ্যে বেশ কয়েকজনের হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই মৃত্যু হয়।

স্থানীয় শক্তিনগর হাসপাতালে এই মুহূর্তে বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা জাছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এমনটাই জানা যাচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে অনুমান চিকিৎসকদের।

অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান নিয়ন্ত্রন হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। গভীর রাতে ঠান্ডা পড়ছে। কুয়াশাতে ঢাকা পড়ছে। সেই বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তাই সবদিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+