ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ
ভোটের মুখে রাজ্যে নিরাপত্তা জোরদার হতেই বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় ঢোকার চেষ্টা ভেস্তে দিয়ে হাতেনাতে পাঁচ অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মালদা জেলার সীমান্তবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই কড়া নজরদারি শুরু হয়েছে। বিশেষ করে বিহার ও বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নাকা চেকিং। সেই তৎপরতার জেরেই চাঁচল থানার নল কুঠিয়া সীমান্ত এলাকায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ৭ এমএম পিস্তল, দুটি ওয়ান শাটার ও চার রাউন্ড কার্তুজ।

ধৃতদের পরিচয় জানা গিয়েছে অমিত কুমার সাহা, গণেশ মহালদার, সুখদেব সাহা, মহম্মদ রিয়াজুল ও মহম্মদ আমান। প্রত্যেকেই বিহারের কাটিহার জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বাংলায় বিক্রির উদ্দেশ্যেই এই অস্ত্রগুলি পাচার করা হচ্ছিল। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, ভোটকে ঘিরে যাতে কোনও অশান্তি না হয়, সেই লক্ষ্যেই সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে।
উল্লেখ্য, ভোট যত ঘনিয়ে আসছে, ততই সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। কিছুদিন আগেই মানিকচকে নাকা চেকিং চলাকালীন প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলমের গাড়ি থেকে একটি পিস্তল ও কার্তুজ উদ্ধার হয়। যদিও কংগ্রেসের দাবি, সেটি লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র, যা ভুলবশত গাড়িতে থেকে গিয়েছিল।
অন্যদিকে, গত ফেব্রুয়ারি ও মার্চ মাসেও কলকাতা পুলিশের এসটিএফ বিহার ও ঝাড়খণ্ড থেকে আসা একাধিক অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকেও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
নির্বাচন ঘিরে রাজ্যে বেআইনি অস্ত্রের রমরমা ঠেকাতে প্রশাসন যে একেবারে প্রস্তুত, তা আরও একবার স্পষ্ট হল এই অভিযানে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications