ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের
রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর পরই প্রশাসনে একের পর এক বদলির সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। আর এবার সরাসরি রিটার্নিং অফিসারদের স্তরেও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বার মোট ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করার নির্দেশ জারি করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে যে, মুখ্য নির্বাচনী আধিকারিকের সুপারিশ মেনেই এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলি হওয়া অফিসারদের খুব তাড়াতড়ি নতুন দায়িত্বে যোগ দিতেও বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন জায়গায় পৌঁছে বুধবার অর্থাৎ আগামীকাল থেকেই প্রশিক্ষণে অংশ নেওয়ার নির্দেশও রয়েছে।
রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেই ২৯৪টি বিধানসভা কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার থাকেন। আর সেই তালিকা থেকেই বড় অংশকে সরানো হয়েছে, যাঁদের মধ্যে অধিকাংশ অফিসারই মহকুমাশাসক পদে কর্মরত ছিলেন। উল্লেখযোগ্যভাবে, এই বদলির তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসারও রয়েছেন।
জেলা ভিত্তিক হিসেব বলছে যে, সবচেয়ে বেশি বদলি উত্তর ২৪ পরগনায় হয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও একাধিক পরিবর্তন করা হয়েছে। নির্বাচন কমিশন বিভিন্ন জেলায় নতুন অফিসারদের নিয়োগের তালিকাও প্রকাশ করেছে।
এর আগেই ভোট ঘোষণার পর পরই মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে সরানো হয়েছিল। সেইসঙ্গে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরেও বড়সড় রদবদল হয়েছে। ডিজি থেকে শুরু করে পুলিশ কমিশনার, একাধিক জেলাশাসক এবং ডিআইজি পদর পরিবর্তনও আনা হয়েছে।












Click it and Unblock the Notifications