সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও
কয়েকদিনের শুকনো আবহাওয়া থাকার পর আবারও বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সপ্তাহের শেষ দিক থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা তিন দিন বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

কলকাতাতেও আগামী শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। শুরুর দিকে হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকলেও, সপ্তাহান্তে তা বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। তবে বৃষ্টি হলেও গরম থেকে খুব একটা স্বস্তি পাওয়া যাবে না। বরং, তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের নদিয়া, বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কিছু কিছু জেলায় আগেভাগেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে।
অন্যদিকে আবার উত্তরবঙ্গে পরিস্থিতি দক্ষিণবঙ্গের থেকেও প্রতিকূল হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে। সেখানে ঝড়ের দাপট অনেকটাই বেশি হতে পারে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকা এবং একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় থাকার কারণেই এইরকমের পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই কারণেই আগামী কয়েকদিন গরম এবং বৃষ্টির মিশ্র প্রভাব বজায় থাকবে।
সমস্তটা মিলিয়ে, রাজ্যের দুই অংশেই এখন ঝড়-বৃষ্টি এবং অস্বস্তিকর গরম একসাথে চলবে, তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications