নির্বাচনের আগে বড় ঘোষণা নবান্নের, ৫টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য গঠিত হবে নতুন উন্নয়ন পর্ষদ

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন ইস্যুতে বিতর্কের মধ্যেই এবার নতুন পদক্ষেপের কথা ঘোষণা করল রাজ্য সরকার। দলিত, আদিবাসী ও অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে পাঁচটি নতুন উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, খুব শীঘ্রই মুন্ডা (এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি) ও সদগোপ (ওবিসি) সম্প্রদায়ের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ তৈরি করা হবে। তাঁর কথায়, এই সম্প্রদায়গুলি বাংলার সমাজ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, তাদের সার্বিক উন্নয়নের জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, নতুন এই বোর্ডগুলির মূল উদ্দেশ্য হবে সংশ্লিষ্ট সম্প্রদায়গুলির শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। পাশাপাশি তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সরকারের আশা, এর ফলে ওই সম্প্রদায়গুলির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন আরও দ্রুত সম্ভব হবে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রতিটি বোর্ড সংশ্লিষ্ট সম্প্রদায়ের সমস্যার সমাধান ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে বিশেষ ভূমিকা নেবে। এতে একদিকে যেমন তাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় রক্ষা পাবে, তেমনি উন্নয়নের মূলস্রোতে তাদের অংশগ্রহণও বাড়বে।

তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘোষণা মূলত ভোটের রাজনীতিরই অংশ। বিশেষ করে এসটি, এসসি ও ওবিসি সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ককে লক্ষ্য করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিরোধীদের দাবি।

উল্লেখ্য, এর আগের দিনই রাজ্যের ব্যবসায়ী সমাজের স্বার্থে ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই বোর্ডের মাধ্যমে সরকার ও ব্যবসায়ী মহলের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি বাজার, পাইকারি ও খুচরো ব্যবসার বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+