'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন?

নির্বাচনের মুখে প্রচার মঞ্চ থেকে আবারও কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। আজ পাণ্ডবেশ্বরে জনসভা থেকে ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR) থেকে শুরু করে দেশের জ্বালানি পরিস্থিতি, একাধিক বিষয়ে সরব হন তিনি।

মমতার অভিযোগ যে, দেশের সাধারণ মানুষদের বারবার লাইনে দাঁড় করানোর মতো পরিস্থিতি তৈরি করছে কেন্দ্র। নোটবন্দি এবং কোভিডের সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন যে, "এবার আবারও করা বিধিনিষেধের কথা ভাবা হচ্ছে, যা কার্যত কোভিডের সময়কার লকডাউনের মতো পরিস্থিতি তৈরি করতে পারে।"

এদিন জ্বালানি নিয়েও কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি যে, গ্যাসের দাম বৃদ্ধি এবং বুকিংয়ের নিয়মে পরিবর্তন হওয়ার ফলে সাধারণ মানুষের উপর অনেকটাই চাপ বাড়ছে। "গ্যাস ফুরিয়ে গেলে মানুষ কী করবে?" এই প্রশ্নও তুলেছেন তিনি।

ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR) নিয়েও সরব হয়েছেন মমতা। কেন এখনও সমস্ত বুথে তালিকা প্রকাশ করা হয়নি, তা নিয়ে সরাসরি নির্বাচন কমিশনের কাজের সমালোচনাও করেন তিনি। তিনি অভিযোগ করেছেন যে, এই প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। আগেও লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন যে, এখনও তালিকা প্রকাশ হওয়াতে দেরি হওয়ার কারণে সন্দেহ আরও বেড়ে চলেছে।

পাশাপাশি, বিচারাধীন তালিকা থেকে নাম আমারও অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিতেও দাবি করেছেন মমতা। তাঁর কথায়, আন্দোলন এবং আইনি লড়াইয়ের ফলেই অনেক নাম আবারও তালিকায় যুক্ত হচ্ছে।

এদিন সভা থেকে তিনি নাম বাদ পড়া ভোটারদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। যাতে কেউ ভোটাধিকার হারিয়ে না ফেলেন সেই কারণে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে আইনি সাহায্যের ব্যবস্থা করার জন্য তিনি দলীয় কর্মীদের নির্দেশও দিয়েছেন।

নির্বাচনের আগে SIR, জ্বালানি সমস্যা এবং কেন্দ্রীয় নীতিকে সামনে রেখে মোদী সরকারের বিরুদ্ধে জোরালো রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+