মহাকুম্ভে শাহী স্নান সারবেন? কলকাতা থেকে ছাড়বে Bharat Gaurav Train! ওঠা যাবে শান্তিনিকেতন-রামপুরহাট থেকেও

Bharat Gaurav Train: সামনেই মহাকুম্ভ! দীর্ঘ ১২ বছর পর এলাহাবাদে হবে এবার শাহীস্নান। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দেশ-বিদেশ থেকে এবার আরও বেশি মাত্রায় পর্যটক আসবে বলেই মনে করা হচ্ছে। এমনকী সাধারণ মানুষও যাতে এবার এলাহাবাদ যেতে পারে সেজন্য আইআরসিটিসির (IRCTC) তরফে দারুণ একটা প্ল্যান নিয়ে আসতে চলেছে। একেবারে কলকাতা স্টেশন থেকে ট্রেনে উঠে বসলেই হল! একেবারে কুম্ভ স্নান করে ফেরত পাঠাবে রেলের অধীন সংস্থাটি।

সঙ্গে বেনারস এবং অয্যোধ্যার রামমন্দিরও ঘুরিয়ে দেখাবে। এজন্য বিশেষ গাড়ি হোটেল সমস্ত ব্যবস্থার দায়িত্বে থাকবে আইআরসিটিসি (IRCTC)।

Bharat Gaurav Train

মহাকুম্ভকে সামনে রেখে এবার দারুণ একটা প্ল্যান করেছে রেলের নিয়ন্ত্রণাধীন আইআরসিটিসি। ৪০০টি টেন্ট ২১ একর জায়গায় তৈরি করেছে সংস্থা। কুম্ভ থেকে কিছুটা দূরেই এই পরিকল্পনা সেরে ফেলেছে এই সংস্থা। টেন্ট মানে সাধারণ কোনও ব্যাপার কখনই নয়। একেবারে বিলাসবহুল ব্যবস্থা থাকবে সেখানে। এলইডি টিভি থেকে শুরু করে বিলাসবহুল বিছানা! সবটাই থাকবে।

আইআরসিটিসি জানিয়েছে, অনেকেই কুম্ভে শাহীস্নান করতে চান। কিন্তু পেরে উঠেন না। তাঁদের কথা ভেবেই এই পরিকল্পনা। ডিলাক্স টেন্ট থেকে শুরু করে প্রিমিয়াম টেন্ট রয়েছে। যেগুলির ভাড়া ৬০০০ টাকা থেকে শুরু হচ্ছে সর্বোচ্চ ৯ হাজার টাকা পর্যন্ত রয়েছে। এই সমস্ত টেন্টে যারা থাকবেন তারা বিভিন্ন ধরনের সুবিধাও ভোগ করতে পারবেন। আগামী ১০ জানুয়ারি থেকে এই টেন্টগুলি খুলে দেওয়া হবে।

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারত গৌরব (Bharat Gaurav Train) ট্রেনযাত্রীদের ক্ষেত্রে আলাদা প্যাকেজ দেওয়া হয়েছে। কলকাতা স্টেশন থেকে শুরু পাঁচ রাত্রি ছ'দিনের যাত্রা হবে। এক্ষেত্রে স্লিপারে ভাড়া মাথাপিছু ১৯ হাজার ১০০ টাকা করে পড়বে। আর এসি ৩ টিয়ারে মাথাপিছু ভাড়া ২৫ হাজার ১০০ টাকা। ব্যান্ডেল, বর্ধমান, শান্তিনিকেতন, রামপুরহাট প্রভৃতি স্টেশন থেকেও ট্রেনটি যাত্রীরা ধরতে পারবেন বলে জানা গিয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি ট্রেনটি (Bharat Gaurav Train) প্রথম ছাড়বে। এরপর সেটি ১৯ ফেব্রুয়ারি বেনারসে পৌঁছবে। সেখানে যাত্রীদের রাখা হবে। দেখানো হবে বিশেষ সন্ধারতি। এরপর মহাকুম্ভে পরের দিন অর্থাৎ ২০ ফেব্রিয়ারি নিয়ে যাওয়া যাবে। টেন্টে রাখা হবে পুনার্থীদের। এরপর ২২ তারিখ অয্যোধ্যা সফরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে কাশী বিশ্বনাথ দর্শন করে কলকাতায় ফিরবে এই ট্রেন।

আইআরসিটিসির অ্যাপ থেকে এই ট্রেনের টিকিট এবং প্ল্যান বুক করতে পারবেন যাত্রীরা। কিংবা কন্ট্রোল রুমে ফোন করেও এই বিষয়ে বুকিং করা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+