Bhabanipur Bypoll Results 2021: শনিবার রাতেই প্রিয়াঙ্কার 'বিস্ফোরক' চিঠি গেল প্রধান বিচারপতি এবং রাজ্যপাল কাছে
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরেই কার্যত স্পষ্ট হয়ে যাবে হাই ভোল্টেজ ভবানীপুরে কে জিতবে? শেষ হাসিন কে হাসবে প্রিয়াঙ্কা টিবড়েওয়াল নাকি মমতা বন্দ্যোপাধায়। তবে ভোটের গননা হার দেখে খুশি তৃণমূল নেতৃত্ব । আর এতেই কেল্লাফতে ব
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরেই কার্যত স্পষ্ট হয়ে যাবে হাই ভোল্টেজ ভবানীপুরে কে জিতবে? শেষ হাসিন কে হাসবে প্রিয়াঙ্কা টিবড়েওয়াল নাকি মমতা বন্দ্যোপাধায়। তবে ভোটের গননা হার দেখে খুশি তৃণমূল নেতৃত্ব । আর এতেই কেল্লাফতে বলছেন নেতারা।

তবে এই হার দেখে কিছুটা হলেও মুছরে পড়েছেন বিজেপি নেতারা। তাঁদের দাবি, মানুষের উপনির্বাচন নিয়ে সেভাবে উত্তেজনা নেই। তবে ফল যাই হোক না কেন ভোটের পরেই ফের একবার হিংসা হতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন প্রিয়াঙ্কা টিবড়েওয়াল।
ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের লড়াই বাংলার মানুষ দেখেছে। শুধু তাই নয়, যেভাবে সুপ্রিম কোর্ট কিংবা কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আইনী লড়াই করেছেন বিজেপি নেত্রী তা যথেষ্ট নজরে এসেছে কেন্দ্রীয় নেতৃত্বের। আর এরপরেই ভবানীপুরে মমতা বিরুদ্ধে তাঁকে প্রার্থী করে বিজেপি।
একেবারে সামনে থেকে লড়াই করেছেন। তবে ২১ এর ভোট মিটতেই যেভাবে বাংলার নানা জায়গায় হিংসার ঘটনা ঘটেছে তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিজেপি। শুধু তাই নয়, একাধিক খুন-ধর্ষণের অভিযোগও উঠেছে। একের পর এক ঘটনা ঘটে গেলেও পুলিশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল যে আতঙ্কে বিজেপি নেতা-কর্মীরা দিনের পর দিন বাড়ি ছেড়ে লুকিয়ে থাকতে হয়েছিল বলে অভিযোগ। এমনকি অন্য রাজ্যেও গিয়েও প্রাণ বাঁচাতে হয় বলে অভিযোগ।
আর এই অবস্থায় আগাম সতর্কবার্তা দিলেন ভবানীপুর বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। শনিবার রাতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও রাজ্যপাল জগদীপ ধনখড়কে চিঠি লিখে হিংসার আশঙ্কা করলেন প্রিয়াঙ্কা। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, গত বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নানা জায়গায় হিংসার ঘটনা ঘটে।
কিন্তু এবার যাতে এমন ঘটনা না ঘটে সেজন্যে আরও সতর্ক থাকার পরামর্শ বিজেপি নেত্রীর। ইতিমধ্যে চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সাউথ, ডিসি সেন্ট্রাল এবং সংশ্লিষ্ট থানার ওসিদের। সেই চিঠিতে ভবানীপুরের বিজেপি প্রার্থী লিখেছেন, গত ২ মে ভোটের ফল প্রকাশের পর অভূতপূর্ব হিংসার সাক্ষী থেকেছে বাংলা।
অহিংসার স্থল এই বাংলার খারাপ ছবি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলে চিঠিতে তিনি লেখেন এমন ঘৃণ্য অপরাধের ঘটনা এখনও চলছে। এই প্রেক্ষিতে ভবানীপুর উপনির্বাচনের প্রার্থী হিসাবে তিনি প্রশাসনকে আগেভাগে পদক্ষেপ করার আর্জি জানাচ্ছেন।
যদিও প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের এহেন অভিযোগ সম্পূর্ণ ভাবে খারিজ করে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ভোট পরবর্তী হিংসা হবে কেন? কোথাও কোনও ভোট-পরবর্তী হিংসা হবে না। ফিরহাদের মতে, ভিবানীপুরে বিজেপি বলে কিছু নেই। এখানে তৃণমূল নেত্রী জিতলে আমরা উৎসবে মাতব। আবির খেলব। যদিও করোনার কারনে এই সমস্ত বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন নেত্রী। তবে হিংসা নিয়ে বারবার বিজেপি অপ্প্রচার করছে বলেও অভিযোগ তাঁর। ফিরহাদের মতে, বিজেপি এ সব প্রচার করে বাংলাকে অপমান করতে চাইছে।












Click it and Unblock the Notifications