দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আর খুব বেশি দেরি নেই বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর যে, আগামী রবিবার থেকে মঙ্গলবারের মধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে। সম্ভাবনা রয়েছে যে, পয়লা বৈশাখের পর অর্থাৎ ১৫ এপ্রিলের পরে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে বলে এবং এপ্রিল শেষ হওয়ার আগেই তা শেষ হয়ে যাবে।

সূত্রের খবর অনুসারে, এবার রাজ্যে ২-৩ দফায় ভোট হতে পারে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই রাজ্য সফর শেষ করেছে এবং কেন্দ্রীয় বাহিনীও এসে পৌঁছে গিয়েছে।

এদিকে ভোটার তালিকা নিয়েও চলছে অনেক আলোচনা। ফেব্রুয়ারি মাসের শেষে প্রকাশিত হওয়া তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারকে 'বিবেচনাধীন' হিসেবে রাখা হয়েছিল। কমিশন সূত্রে জানা গিয়েছে যে, তার মধ্যে থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৫ লক্ষ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এখনও আরও প্রায় ৪৫ লক্ষের বেশি ভোটারের বিষয়টি মীমাংসা বাকি রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে যে, প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা আগামী সপ্তাহেই প্রকাশ হয় যেতে পারে। সুপ্রিম কোর্টেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়েছেন যে, ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর ঠিক কত সংখ্যক আবেদন বাকি রয়েছে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে আবার, রাজনৈতিক দলগুলিও তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তৃণমূল সূত্রে খবর যে, তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত এবং ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অথবা তার পরেই তা প্রকাশ করা হতে পারে। বিজেপিও প্রার্থী তালিকা তৈরি করার শেষ পর্যায়ে রয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে যে, আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হয়ে যাওয়ার পর একদফা প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে পারে। বামেদের সাথেও আইএসএফের জোট এবং আসন সমঝোতা প্রায় চূড়ান্ত বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+