ফের টলিপাড়ায় গেরুয়া শিবিরে ভাঙন, শ্রাবন্তীর পর বিজেপি ছাড়ার সিদ্ধান্ত কোন তারকার
ফের টলিপাড়ায় গেরুয়া শিবিরে ভাঙন, শ্রাবন্তীর পর বিজেপি ছাড়ার সিদ্ধান্ত কোন তারকার
শ্রাবন্তীর পর এবার টলি পাড়ার আরেক অভিনেতা বিজেপি ছাড়তে চলেছেন। টলি পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে অভিনেতা বনি সেনগুপ্ত বিজেপি ছাড়তে চলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য বনি সেনগুপ্তর মা তৃণমূল কংগ্রেস নেত্রী। বান্ধবী কৌশানীও তৃণমূল প্রার্থী হয়েছিলেন। এবার কি সেই পথেই হাঁটবেন বনি এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কয়েক দিন আগে বিজেপি ছেড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ায় বনি সেনগুপ্তকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি নাকি ছেড়ে দিচ্ছেন অভিনেতা। টলিপাড়ায় বিজেপি ছাড়ার তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। যদিও বনি নিজে এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তিনি বোলপুরে শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। বনির পরিবারের তরফেও এই নিয়ে কোনও কথা প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়েন। সোশ্যাল মিডিয়ায় বিজেপি ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। একুশের বিধানসভা ভোটে হেভিওয়েট কেন্দ্রে শ্রাবন্তীকে প্রার্থী করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু বিপুল ভোটে হেরেছিলেন তিনি। তারপর থেকে এক প্রকার বিজেপিতে নিষ্ক্রিয় ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গত মাসেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। শ্রাবন্তীর বিজেপি ছাড়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছিলেন, যাঁরা টালিগঞ্জে বিজেপি করছেন তাঁদের কাজ দেওয়া হচ্ছে না। কাজ পাওয়ার জন্যই বিজেপি ছাড়তে বাধ্য হচ্ছেন অভিনেতারা। শ্রাবন্তীর বিজেপি ছাড়ার পর অবশ্য আরেক বিজেপি নেতা তথাগত রায় টুইটে লিখেছিলেন, ভালই হয়েছে। বরাবরই অভিনেতাদের বিজেপিতে প্রার্থী করা নিয়ে বিরোধিতা করেছিলেন তিনি।
এদিকে বনির মা প্রিয়া সেনগুপ্ত নিয়ে তৃণমূল কংগ্রেস সমর্থক। বণির বান্ধবী কৌশানি মুখোপাধ্যায় নিজে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। মুকুল রায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি। হেভিওয়েট কেন্দ্র কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী হলেও বিপুল ভোটে জিততে পারেননি কৌশানী। মুকুল রায়ের কাছে হার স্বীকার করতে হয়েছিল তাঁকে। তারপরে অবশ্য মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিজেপিতে যোগদানের সময় বনি জানিয়েছিলেন রাজনীতির সঙ্গে ব্যক্তিগত জীবনকে মিলিয়ে ফেলেন না তিনি। কৌশানীও ব্যক্তিগত জীবনের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলতে রাজি নয় বলে জানিয়েছিলেন।
বেশ কয়েকটি ছবির শ্যুটি করছেন অভিনেতা বনি। তার মধ্যে একটি ছবিতে বান্ধবী কৌশানীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। কয়েকদিনআগে মুক্তি পেয়েছে অভিনেতা অঙ্কুশের সঙ্গে অভিনীত ছবি এফআইআর।












Click it and Unblock the Notifications