কর্মশ্রীর নাম বদলে মহাত্মাশ্রী, বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য সরকার

রাজ্য সরকারের ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্প 'কর্মশ্রী' আগামী আর্থিক বছর থেকে 'মহাত্মাশ্রী' নামে পরিচিত হবে। আজ পশ্চিমবঙ্গ সরকার এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতির পরই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানান।

রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, "এই নামকরণ শুধু মহাত্মা গান্ধীর উত্তরাধিকার সংরক্ষণ করে না, বরং আমাদের রাজ্য কর্মসূচিকে জনকল্যাণের চেতনার সঙ্গেও সংযুক্ত করে।" সরকারের লক্ষ্য হলো, আগামী আর্থিক বছরে 'মহাত্মাশ্রী' প্রকল্পের মাধ্যমে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করা।

গত বৃহস্পতিবার সংসদে ভিবি-জি রাম জি বিল পাস হয়েছে। এই বিলটি ২০ বছর পুরানো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প-এর স্থলাভিষিক্ত হয়ে প্রতি বছর ১২৫ দিনের গ্রামীণ মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা দেবে।

লোকসভার অনুমোদনের কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যসভায় ধ্বনি ভোটে ভিবি-জি রাম জি বিলটি পাস হয়। বর্তমান প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম অপসারণ এবং রাজ্যগুলির উপর আর্থিক বোঝা চাপানোর অভিযোগে বিরোধীরা তীব্র প্রতিবাদ জানিয়েছিল।

বিরোধী দল এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সংসদের বাইরে বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় এই পদক্ষেপের নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে "জাতির পিতাকে একটি কল্যাণমূলক কর্মসূচি থেকে মুছে ফেলার চেষ্টা" বলে আখ্যা দেন। এর প্রতিক্রিয়ায় তিনি রাজ্যের 'কর্মশ্রী' প্রকল্পকে মহাত্মা গান্ধীকে সম্মান জানাতে 'মহাত্মাশ্রী' নামে নামকরণের প্রস্তাব দেন। তারপরই জারি হয়ে গেল বিজ্ঞপ্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+