বিধানসভা নির্বাচন ২০১৬: "সূর্যকান্ত মিশ্র জিতলে মাথার চুল কামাবো", চ্যালেঞ্জ ডেরেক ও'ব্রায়েনের!
কলকাতা, ২৬ এপ্রিল : চলতি বিধানসভা নির্বাচনেই নিজের একমাথা চুল বাজি রেখে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তাও আবার সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রর জন্য।
ইন্ডিয়ান এক্সপ্রেস-কে সাক্ষাৎকার দিতে গিয়ে ডেরেকবাবু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্ধমান জেলার নারায়ণগড় কেন্দ্র থেকে নির্বাচনে সূর্যকান্ত মিশ্র জিতলে তিনি নিজের মাথার চুল কামিয়ে নেবেন।[রাজনাথ-কারাতের 'ভুয়ো' ছবি দেখিয়ে আক্রমণ করতে গিয়ে বিপাকে তৃণমূল!]

সাক্ষাৎকারে ডেরেকের উদ্ধৃতিতে বলা হয়েছে, "সূর্যকান্ত মিশ্র হলেন এই (বাম-কং জোট) জোড়াতাপ্পির নেতা, যাকে দলের মুখ হিসাবে তুলে ধরা হচ্ছে। নিজের কেন্দ্র নারায়ণগড় থেকে উনি জিততে পারলে আমি আমার মাথার চুল কামিয়ে দেব।" [ঘাসফুল 'ডেরেক' দাদার পদ্মফুল 'ব্যারি' ভাই]
সূর্যকান্ত মিশ্র দলের উজ্জ্বল মুখ। পাকাপাকি না হলেও জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে অন্যতম দাবিদার এই বাম নেতা।
ডেরেকের চ্যালেঞ্জের সঙ্গে পাচ্ছেন রাজনৈতিক বুদ্ধিজীবীদেরক একাংশ ২০০৪ সালে সুষমা স্বরাজের চ্যালেঞ্জের মিল খুঁজে পাচ্ছেন, যখন সুষমা বলেছিলেন, "বিদেশী বংশোদ্ভূত কেউ ভারতের প্রধানপদে বসলে মাথা মোড়াবো।" অথচ সে বারই কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছিল।
সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রীর পদ নিতে অস্বীকার করেছিলেন বলে সে যাত্রায় বেঁচে গিয়েছিল সুষমা দেবীর চুল। কিন্তু ডেরেক কি বাঁচাতে পারবেন নিজের কোঁকড়া বাদামি চুল, তা তো ১৯ মে-ই বলে দেবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications