মালদহে পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে মৃত ৪, আহত বেশ কয়েকজন
মালদহ, ২ মে : মালদহের বৈষ্ণবনগরে বোমা বাঁধতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও কতোজন আহত হয়েছেন সেই সংখ্যা নিয়ে বিভ্রান্তি রয়েছে।
পুলিশের মতে মোট আহতের সংখ্যা তিন। অন্যদিকে স্থানীয়রা বলছেন, মোট আহত হয়েছেন ৬ জন ব্যক্তি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জৈনপুর গ্রামে স্থানীয় গিয়াসু শেখের পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। সেই সময়ে বোমা ফেটে কালাম শেখ, ইজরায়েল শেখ, সুকু শেখ ও শিমু শেখের মৃত্যু হয়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী ও আধা সেনা। পরিস্থিতি সামাল দেয় তাঁরা। নিহত বা আহতরা সকলেই তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications