প্রত্যন্ত গ্রামেও চিকিৎসা বিপ্লব আনতে উদ্যোগী মমতার সরকার
গ্রামীণ এলাকাগুলিতে চিকিৎসা পরিষেবাকে আরও ছড়িয়ে দিতে বড় উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রত্যন্ত গ্রামগুলিতেও এলাকায় এলাকায় হৃদরোগের প্রাথমিক চিকিৎসাকেন্দ্র গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকাগুলিতে চিকিৎসা পরিষেবাকে আরও ছড়িয়ে দিতে বড় উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রত্যন্ত গ্রামগুলিতেও এলাকায় এলাকায় হৃদরোগের প্রাথমিক চিকিৎসাকেন্দ্র গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন গ্রাম ও গঞ্জ এলাকায় স্বাস্থ্য পরিষেবা আগের চেয়ে ভালো হলেও এখনও পর্যাপ্ত নয়। উত্তর থেকে দক্ষিণ বাংলার সর্বত্র একই অবস্থা। প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসার জন্য স্থানীয় টাউন এলাকায় আসতে অনেক কসরচ করতে হয়। তারপর সেখান থেকে বিনা চিকিৎসায় কলকাতায় রেফার করলে রোগীর বাঁচার সম্ভাবনা শূন্য হয়ে যায়।
এই অবস্থাকে বদলাতে উদ্যোগী হয়েছে তৃণমূল সরকার। গ্রামের মানুষ যাতে এলাকাতেই অন্তত হৃদরোগের ঘটনায় লড়ে বাঁচতে পারেন তার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে গ্রামীণ এলাকায় হৃদরোগের চিকিৎসা কেন্দ্র খোলা হবে।
এর ফলে গ্রামীণ এলাকায় হঠাৎ করে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে অন্তত প্রাণ বাঁচানোর মতো পরিষেবা যাতে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দেওয়া যায়, তার ব্যবস্থা করা হচ্ছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি জেলায় পাইলট প্রকল্প শুরু হচ্ছে। সেখানে কেমন সাড়া পাওয়া যায় তার ভিত্তিতে সারা রাজ্যে এই ধরনের হৃদরোগ চিকিৎসা কেন্দ্র গড়ে উঠবে।












Click it and Unblock the Notifications