তোলাবাজি করেন বৈশালী ডালমিয়া! বিজেপির লেটার-প্যাডে লেখা চিঠি ঘিরে জল্পনা তুঙ্গে
বিজেপিতে যোগদানের পর বালির বিধায়ক বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে তোলাবাজিসহ বিভিন্ন অভিযোগ নিয়ে বিজেপির নেতার নামে দিয়ে লেখা এক চিঠি প্রকাশ্যে এসেছে। আর এই ঘিরেই তোলপাড় হাওড়ার রাজনৈতিক মহলে। গতকাল থেকেই এই সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

অভিযোগ পত্রটি বিজেপির প্যাডে লেখা
অভিযোগ পত্রটি বিজেপির প্যাডে লেখা। অভিযোগকারী হিসেবে নাম রয়েছে বিজেপির বালি অঞ্চলের মণ্ডল সভাপতি রাধারঞ্জন গোস্বামীর। এটি পাঠানো হয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহাকে। চিঠিতে বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে লেখা হয়েছে যে, তিনি গত এক বছরে বিধানসভায় যাননি। আমফান ও কোভিড বিপর্যয়ের সময় বালিতে তাঁকে দেখা যায়নি। বিজয় লক্ষ্মী রাও নামে এক জনকে নিয়োগ করেছেন বিধায়ক, যিনি ব্যবসায়ী ও প্রমোটারদের থেকে টাকা তোলেন।

'নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিজেপিতে যোগ দিয়েছে বৈশালী'
আরও অভিযোগ যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিজেপিতে যোগ দিয়েছে বৈশালী। ভবিষ্যতে তাঁকে যেন কোনও দায়িত্ব না দেওয়া হয় বিজেপি থেকে। এই চিঠির পরিপ্রেক্ষিতে রাধারঞ্জন গোস্বামী জানান, চিঠিটি তাঁর লেখা নয়। তাঁর সই নকল করা হয়েছে। চিঠি পেয়ে রাজ্য অফিস থেকে তাঁর কাছে ফোন এসেছিল। তিনি সবকিছু জানিয়ে দিয়েছেন।

বৈশালী ডালমিয়ার দাবি, এটি ভুয়ো চিঠি
পাশাপাশি থানায় অভিযোগ করেছেন তাঁর নাম দিয়ে মিথ্যে চিঠি প্রকাশ করার জন্য। এই ঘটনার জন্য তৃণমূলের একাংশকে দায়ী করেছেন তিনি। এই প্রসঙ্গে বৈশালী ডালমিয়া জানান, এটি ভুয়ো চিঠি। যাঁর নামে এই চিঠি প্রকাশ্যে এসেছে সে তার সঙ্গে রোজ বৈঠক করছেন। তিনি এই বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন পরবর্তী কালে।

তৃণমূলের বক্তব্য
অন্যদিকে তৃণমূল যুবর রাজ্য সম্পাদক কৈলাস মিশ্র জানান, 'বৈশালী তৃণমূলে থাকাকালীন তাঁরা অভিযোগ করেছিলেন। তাই নতুন করে অভিযোগ করার কিছু নেই। এই চিঠি বিজেপি লিখেছে। সেটা প্রকাশ্যে আসায় তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।'
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications