Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

By Election: কোন 'শর্তে' বিরোধী দলনেতার পদ ছাড়বেন শুভেন্দু? ভবানীপুরের প্রচার মঞ্চ থেকে 'ফাঁস' করলেন সেই তথ্য

ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে একেবারে হাড্ডাহাড্ডি বিজেপি-তৃণমূল। একেবারে প্রচারের শেষলগ্নে একদিকে ঝড় তুললেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা নিয়ে ভবানীপুরের ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে গেলে

ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে একেবারে হাড্ডাহাড্ডি বিজেপি-তৃণমূল। একেবারে প্রচারের শেষলগ্নে একদিকে ঝড় তুললেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা নিয়ে ভবানীপুরের ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন তৃণমূল নেতারা।

তবে প্রচারের শেষদিনে একেবারে রণক্ষেত্র চেহারা নিল জদুবাবুর বাজার। দিলীপ ঘোষ, অর্জুন সিংকে প্রচারে বাধা। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড এলাকাতে। যদিও এই ঘটনাকে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে ব্যাখা ফিরহাদ হাকিমের।

বিরোধী দলনেতার পদ ছাড়বেন শুভেন্দু!

তবে প্রচারের একেবারে শেষলগ্নে তৃণমূলের বিরুদ্ধে একেবারে আক্রমণাত্বক শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাথী বলেও আক্রমণ তাঁর। বক্তব্যের শুরুতেই এদিন কেন ভবানীপুরে উপনির্বাচন সেই বিষয়ে ব্যাখ্যা করে। শুভেন্দু বলেন, শোভনদেব চট্টোপাধ্যায় সুস্থ আছে।

কিন্তু এরপরেও ভোট করানো হচ্ছে। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ তুলে ধরেন বিরোধী দলনেতা। বলেন, একটা বিধানসভা কেন্দ্রে ভোট করতে কেন্দ্রের তিন কোটি টাকা খরচ হয়। এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। তবে এই খরচের জন্যে পাঁচ কোটী টাকা তৃণমূলের কাছ থেকে আদায়ের দাবি জানালেন শুভেন্দু।

শুধু তাই নয়, আক্রমণাত্বক মেজাজে শুভেন্দুর হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত নিলর্জ লোক একটাও নেই। এমনকি সারা ভারতবর্ষে পয়ায়া যাবে না বলেও দাবি তাঁর। নন্দীগ্রামে হেরে চলে এসেছে এখানে। হারা লোক ভোট দাঁড়াচ্ছে। এত মধু কীসে আছে? আপনি তো ত্যাগের প্রতীক! তোপ মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর এই প্রসঙ্গে বলতে গিয়েই শুভেন্দু বলেন, এই কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা জিতলে আমরা আসনটা আমি ওকে ছেড়ে দেব। এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন বলে প্রচারমঞ্চ থেকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুর উপনির্বাচনে প্রিয়াঙ্কা টিবড়েওয়ালকে জিতলে বিরোধী নেত্রী হবেন যে তিনি তা স্পষ্ট করে দিলেন বিধায়ক।

তবে রবিবার প্রচার মঞ্চ থেকে বিজেপিকে এই বিষয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি মুখ থুবড়ে পড়েছে। ভবানীপুর উপনির্বাচন এবং অপর দুই আসনে যে নির্বাচন হতে চলেছে, তার ফলাফলও এদিন ঘোষণা করে দেন অভিষেক।

তিনি বলেন, ৩ অক্টোবর দেখা যাবে এই তিনটি আসনেই তৃণমূল জিতেছে। আর যে চারটি আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই চারটি আসনেও তৃণমূল জিতবে বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তবে এদিন শুভেন্দু ফের একবার নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে বলেন, আমি আগামী ২৯ তারিখ রিট সামনে আনব। যেখানে কি বলেছেন তা স্পষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, মিথ্যাবাদী হিসাবেও মমতা প্রমাণ হয়ে যাবেন বলে হুঁশিয়ারি। তবে শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এবং ভাইপোর স্বার্থ ছাড়া আর কিছু দেখেননা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+