রঙের উৎসবের আগে উষ্ণতার দাপট, মার্চেই শীত বিদায়ের ঘণ্টা, বাড়ছে দক্ষিণবঙ্গের পারদ

মার্চের শুরুতেই বদলে যাচ্ছে আবহাওয়ার মেজাজ। কয়েকদিনের স্বস্তির পর ফের বাড়তে চলেছে তাপমাত্রা, শীতের শেষ আঁচটুকুও মিলিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে গত সোমবার রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, সেই বৃষ্টির জেরেই দক্ষিণবঙ্গে ভোর ও রাতে ছিল হালকা ঠান্ডার আমেজ। তবে সেই স্বস্তি আর বেশিদিন নয়।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। আগামী সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে বলেও পূর্বাভাস, যদিও তার প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী তিন দিন এই ঊর্ধ্বগতি বজায় থাকবে, তারপর তাপমাত্রা স্থিতিশীল হবে। ফলে দোলের সময় শীতের অনুভূতি কার্যত উধাও। মার্চের শুরুতেই গরমের আগমনী বার্তা স্পষ্ট রৌদ্রোজ্জ্বল ও শুষ্ক আবহাওয়াই থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী তিন দিন পারদ প্রায় একই থাকবে, এরপর ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে রবিবার দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং পাহাড়ে তুষারপাতেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকতে পারে বেশ কিছু জেলায়।

গত কয়েকদিনের আরামদায়ক আবহাওয়ার পর রাজ্যে ফের বাড়ছে উষ্ণতার দাপট। দোলের রঙে ভিজতে হলে এবার ঘামও সঙ্গী হতে পারে দক্ষিণবঙ্গ বাসীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+