ভোটের আগে সক্রিয় লোকভবন, নতুন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিবকে ডেকে পরিস্থিতি জানলেন রাজ্যপাল
ভোটের আগে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সেই আবহেই বৃহস্পতিবার লোক ভবনে ডেকে পাঠিয়ে রাজ্যের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল ও স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে প্রথম বৈঠক করলেন রাজ্যপাল আরএন রবি। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রশাসনিক শীর্ষকর্তাদের সঙ্গে সরাসরি কথা বললেন তিনি।
নবান্ন সূত্রের খবর, প্রায় আধ ঘণ্টা ধরে চলে এই বৈঠক। রাজ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে আদর্শ আচরণবিধি জারির পর প্রশাসনিক অবস্থা কী, তা বিস্তারিতভাবে জানতে চান রাজ্যপাল। দুই শীর্ষ আমলাও রাজ্যের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই নির্বাচন কমিশন নবান্নের শীর্ষস্তরে বড়সড় রদবদল করে। মুখ্যসচিব পদ থেকে সরানো হয় নন্দিনী চক্রবর্তীকে ও স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় জগদীশ প্রসাদ মীনাকে। তাঁদের জায়গায় দায়িত্ব পান দুষ্মন্ত নারিওয়াল ও সংঘমিত্রা ঘোষ। সেই প্রেক্ষিতেই নতুন দায়িত্বপ্রাপ্ত দুই আধিকারিককে ডেকে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল।
লোক ভবন সূত্রে আরও জানা গিয়েছে, এখনও পুরোপুরি গুছিয়ে ওঠেনি রাজ্যপালের দপ্তর। সচিব নিয়োগের প্রক্রিয়াও চলছে। তবে প্রশাসনিক কাঠামো পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
প্রসঙ্গত, ভোটের আগে রাজ্যপাল পদে পরিবর্তন ঘটে। সিভি আনন্দ বোস ইস্তফা দেওয়ার পর স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন আরএন রবি। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রাজ্যের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে বসলেন তিনি, যা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা






Click it and Unblock the Notifications