চোপড়ায় সালিশি সভায় যুগলকে মারধর! আইনশৃঙ্খলার প্রশ্নে তৃণমূলকে একযোগে নিশানা মহঃ সেলিম-অমিত মালব্যের
উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেলে যুগলকে মারধরের ভিডিও ভাইরাল। সেই ভাইরাল হওয়া ভিডিও পোস্ট করে তৃণমূলকে একযএাগে নিশানা সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম এবং বিজেপি নেতা অমিত মালবিয়ার।
যুগলকে মারধর করছেন এক যুবক। আর ঘিরে ধরে দেখছেন অনেকেই। কেউ আটকানোর চেষ্টা করছেন না। ঘটনাটি চোপড়ার লক্ষ্মীপুর গ্রামের দীঘলগাঁও এলাকার। এই ছবি মোবাইল বন্দি করেন এক ব্যক্তি। তারপরেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

- গ্রামে সালিশি সভা
স্থানীয় সূত্রে খবর. আক্রান্ত যুবতী বিবাহিত এবং ওই গ্রামেরই বাসিন্দা। সঙ্গে যাকে মারা হচ্ছে, তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ওই তরুণীর বিরুদ্ধে। গ্রামে বিষয়টি জানাজানি হতেই সালিশি সভা ডাকা হয়। যার নেতৃত্বে এলাকার বাহুবলি নেতা জেসিবি। ভিডিওতে যাকে মারতে দেখা যাচ্ছে, সেই হল জেসিবি। ওই নেতাই সালিশি সভার নাম দিয়েছিল ইনসাফ সভা।
Not even #KangarooCourt ! Summary trial and punishment handed out by d @AITCofficial goon nicknamed JCB.
— Md Salim (@salimdotcomrade) June 30, 2024
Literally bulldozer justice at Chopra under @MamataOfficial rule. pic.twitter.com/TwJEThOUhi
- পুলিশের তরফে মামলা
জেসিবির দাপট এমনই, স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। তারপর ওই যুগল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারেননি বলেই জানা গিয়েছে। ওই দুজনকে আর্থিক জরিমানাও করা হয় বলে অভিযোগ। পরে অবশ্য ভিডিও ভাইরাল হতেই পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় কিছু দিন পরপর সালিশি সভা হয়। অন্যদিকে যিনি মোবাইলে এই ছবি তুলেছিলেন, তাঁকেও ঘটনার পর থেকে পাওয়ার যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
This is the ugly face of Mamata Banerjee’s rule in West Bengal.
— Amit Malviya (@amitmalviya) June 30, 2024
The guy in the video, who is beating up a woman mercilessly, is Tajemul (popular as JCB in the area). He is famous for giving quick justice through his ‘insaf’ sabha and is a close associate of Chopra MLA Hamidur… pic.twitter.com/fuQ8dVO5Mr
- সেলিমের নিশানায় তৃণমূল
এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম। চোপড়ায় বিচারের ওপরে বুলডোজার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি।
অমিত মালব্যের নিশানায় তৃণমূল
বিজেপি নেতা অমিত মালব্য এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। তিনি বলেছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের কুৎসিত মুখ। তিনি আরও অভিযোগ করেছেন তাজেমূল নামে ওি নেতা চোপড়ার বিধায়ক হিমাদুর রহমানের ঘনিষ্ঠ. তিনি আরও বলেছেন, প্রতিটি গ্রামে একটি করে সন্দেশখালি আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য অভিশাপ বলেও মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর প্রশ্ন তিনি কি এই দানবের বিরুদ্ধে কাজ করবেন না শেখ শাহজাহানের মতো পক্ষে দাঁড়িয়ে রক্ষা করবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications